Wednesday, 10 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সাবেক গভর্নর মারিও কুয়োমোর পরলোকগমন

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: January 2, 2015 | 5:02 AM

নিউইয়র্কের সাবেক গভর্নর মারিও কুয়োমো মারা গেছেন। বৃহস্পতিবার ম্যানহাটনে নিজ বাসায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মারিওর মৃত্যুর কারণ জানা যায়নি। তবে নভেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর এএফপির।
মারিও তাঁর বাগ্মিতা ও নিউইয়র্কে মৃত্যুদণ্ড পুনর্বহালের উদ্যোগের কট্টর বিরোধিতার জন্য সুপরিচিত। ১৯৮৪ সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তাঁর একটি জনপ্রিয় বক্তৃতার জন্য তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। এক সময় তাঁকে হোয়াইট হাউস বা সুপ্রিম কোর্টের অন্যতম প্রধান প্রার্থী হিসেবে মনে করা হতো। তিনবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই গভর্নর এমন দিনে মারা গেলেন, যেদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কের গভর্নর হিসেবে তাঁর বড় ছেলে অ্যান্ড্রু কুয়োমোর অভিষেক হয়।
অভিষেক অনুষ্ঠানে অ্যান্ড্রু কুয়োমো বলেন, ‘আমার বাবা আজ এখানে উপস্থিত থাকতে না পারলেও তিনি এখানে আছেন। এখানে যাঁরা উপস্থিত রয়েছেন, তাঁদের সবার হৃদয়ে তিনি রয়েছেন।’
অ্যান্ড্রু বলেন, ‘তাঁর অনুপ্রেরণা ও অভিজ্ঞতাই আজ এই রাজ্য এ পর্যায়ে এসেছে।’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV