Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্সের উদ্যোগে লন্ডন প্রবাসী সমাজ সেবক প্রফেসার আব্দুল হান্নানের সংবর্ধনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: June 13, 2023 | 9:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্সের উদ্যোগে লন্ডন প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সমাজ সেবক প্রফেসার আব্দুল হান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ব্রঙ্কসের আল আকসা চাইনিজ হলে গত ১২ জুন সোমবার রাতে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন। অন্যদের মধ্যে ব্যক্তব্য রাখেন বিশেষ অতিথি কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহিদ, কাজী রবিউজ্জমান, জালাল চৌধুরী, শেখ শফিক চৌধুরী, কেরামত আলী, মোহাম্মদ মামুন ইসলাম, মোহাম্মদ দুদু মিয়া, সুহেল মিয়া, মর্তুজ আলী মেম্বার, শেখ আক্তার হোসেন নানু, কবি আবু তাহের চৌধুরী, মাহবুব চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রফেসার আব্দুল হান্নানকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। প্রফেসার আব্দুল হান্নান আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এসময় বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথাও উল্লেখ করেন।
সভায় বক্তারা প্রফেসার আবদুল হান্নানকে আগামী সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে প্রার্থী হওয়ার অনুরোধ জানান। বক্তারা বলেন, নির্বাচিত হলে পার্লামেন্টে প্রবাসী, দেশের কৃষকসমাজ সহ সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করার সুযোগ সৃষ্টি হয়।
সভাপতির বক্তব্যে হাসান আলী বলেন, তার সংগঠনটি মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রবাসী শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রফেসার আব্দুল হান্নানকে সংবর্ধনা প্রদান করে তার সংগঠন একটি গুরু দায়িত্ব পালন করলো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV