নিউইয়র্কে কমিউনিটি এক্টিভিস্ট মাজেদা উদ্দিন সমাজ সেবার জন্য এওয়ার্ড পেলেন
ইউএসএ নিউজ অনলাইন.কম : দেওয়ালী উপলক্ষে নিউইয়র্কে ফ্লোরা পার্কে একটি অনুষ্ঠানে কমিউনিটি এক্টিভিস্ট ডিস্ট্রিক্ট-২৪ এর সিনিয়র টাস্কফোর্স চেয়ারপার্সন মাজেদা উদ্দিন কে সমাজ সেবার জন্য এওয়ার্ড দেয়া হয়েছে। সেখানে অনেক এসেম্লি ও কংগ্রেসম্যান উপস্থিত ছিলেন।
মাজেদা উদ্দিন বিভিন্ন অংশগ্রহনমূলক কর্মকান্ডের ও ইলেকশন এডুকেশনের এডভোকেট। তিনি নিউইয়র্ক সিটির বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিদের সাথে কাজ করে থাকেন। তিনি সিটির বোর্ড অফ ইলেকশনের সব ধরনের নির্বাচনের বাংলা ভাষার ব্যালট ও ইমিগ্রেশন ম্যানুয়াল বুক বাংলায় ভাষান্তর করেছেন। মাজেদা ১৬ বছর ধরে ক্যান্সার ফান্ডিংসহ বিভিন্ন আইন প্রণয়ন এবং স্টেট ডিপার্টমেন্টের বাংলা ভাষায় ব্যালট অনুবাদের কাজে লিপ্ত আছেন।
২০১৩ সালে মাজেদা প্রথম এশিয়ান নারী প্রতিনিধি হিসেবে স্টেট সিনেটর গিলিব্র্যান্ড-এর সঙ্গে কংগ্রেসের নেতৃবৃন্দকে ভোটিং রাইটস এক্ট সুরক্ষার জন্য বাই-পার্টিজান আইন পাশের আহ্বান জানান। অনেক সাফল্যের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে জামাইকা মুসলিম সেন্টার মসজিদের সামনের টু-ওয়ে রাস্তাটি ওয়ান-ওয়েতে পরিণত করার জন্য অবদান রাখেন।
সম্প্রতি তিনি ডিস্ট্রিক্ট-২৪ এর সিনিয়র টাস্কফোর্স চেয়ারপার্সন হিসেবে নিয়োগ লাভ করেছেন।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone