Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র শপথ গ্রহণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: April 17, 2025 | 6:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে শপথ নেয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম এ আঞ্চলিক সংগঠনের নতুন কমিটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের বিদায়ী সভাপতি মিয়া মোহাম্মদ দাউদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের উপস্থাপনায় শপথ পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আখন্দ। এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নয়া কমিটিকে ফুল দিয়ে বরণ করে শুভকামনা জানান।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত সভাপতি জাকির হোসেন এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক রিপন সরকার দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর দাউদকান্দি সমিতির সাবেক সভাপতি ইয়ার আহম্মেদ পাটোয়ারী, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমরিকার সাবেক সভাপতি প্রফেসর মনির খাঁন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাছির, কাদেরিয়া বহিনীর লিয়াকত আলী, আতিকুর রহমান, ইকরাম হোসাইন, কামাল হোসেন, বিপ্লব, প্রফেসর সানাউল্লাহ, মোহাম্মদ রুবেল হোসেন, আব্দুল মজিদ, স্বপন মাষ্টার সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কুমিল্লাবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার সিরাজুল ইসলামের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান।


নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অতিথি ও কমিটির সাবেক কর্মকর্তাবৃন্দ। সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা। উপস্থিত সবাইকে কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনকের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ