Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে খানস ও মামুনস টিউটোরিয়ালের মধ্যে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: November 7, 2014 | 10:23 PM

ইউএসএনিউজঅনলাইন :নিউইয়র্কে খানস টিউটোরিয়াল ও মামুনস টিউটোরিয়ালের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এ নিয়ে প্রতিষ্ঠান দুটি পাল্টাপাল্টি অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে।
জ্যাকসন হাইটসে খানস টিউটোরিয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে গত ২৮ অক্টোবর। সে সময় কয়েকজন অভিভাবকও ছিলেন। সন্তানের উদ্ধৃতি দিয়ে ওইসব অভিভাবক মিডিয়াকে জানান যে, সেরা স্কুলে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য আমরা ওদের খানস টিউটোরিয়ালে দিয়েছি। এ অবস্থায় অন্য টিউটোরিয়ালের লোকজন যদি এমন অনৈতিক কর্মে আমাদের শিশুদের প্ররোচিত করে তাহলে এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। নাঈমা খান এবং ইভান খান বলেন, স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে এমন বাজে একটি পরিস্থিতির উদ্ভব হয়েছিল।
আমরা খুবই ব্যথিত মামুনস টিউটোরিয়ালের এমন কর্মকা-ে। নাঈমা খান এবং ইভান খান আরো বলেন, খানস টিউটোরিয়ালে দীর্ঘদিনের পরিশ্রম এবং টিমওয়ার্কের সাফল্যে কেউ কেউ ঈর্ষান্বিত। এ অবস্থায় তাদের উচিত সুস্থ প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। তা না করে যে পন্থা অবলম্বন করেছেন তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারা উভয়ে আরো বলেন, অভিভাবক ও ছাত্রছাত্রীরা এমন টোপের মুখে পড়ে বিব্রত হয়েছেন।
এদিকে, খানস টিউটোরিয়ালের অভিযোগের জবাবে ৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রঙ্কস কমিউনিটি কলেজ এবং ওয়েস্টচেস্টার কাউন্টির ইয়াংকারস ডিপার্টমেন্ট অব এডুকেশনের গণিত শিক্ষক ও মামুনস টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন বলেন, আমি প্রফেশনাল গণিতের শিক্ষক। ১১ বছর ধরে শিক্ষকতা পেশায়। সপ্তাহের ৭ দিনই পড়াই। ২০১০ সালে আমার হাতে গড়া মামুনস টিউটোরিয়াল আজ সাফল্যের শিখরে উপনীত। অতি অল্প সময়ে এমন একটি পজিশনে থাকা মামুনস টিউটোরিয়ালের শিক্ষাদান পদ্ধতি এতো বেশি গঠনমূলক, সুদৃঢ় ও নিরাপত্তায় আচ্ছাদিত যে অন্য কাউকে অনুকরণ তো দূরের কথা উপরন্তু মামুনস টিউটোরিয়ালের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান রীতিমতো কুৎসা রটনায় উঠে পড়ে লেগেছে। স্পেশালাইজড স্কুলে আমাদের ভর্তির সাফল্য ৮০-৮৫%। মামুন বলেন, শিক্ষা প্রসারের ব্রত নিয়ে শুরু করা মামুনস টিউটোরিয়াল কখনো কাউকে অনুসরণ, অনুকরণের নীতিতে বিশ্বাস করে না। আমরা Kaplan এবং Princeton -এর মতো স্বীকৃত জাতীয় প্রকাশনার ম্যাটেরিয়াল এবং Barrons, McGraw Hill & Peterson-এর মডেল টেস্ট অনুসরণ করে থাকি। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত সচেতন আছেন বলেই অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অন্যের তথ্য নিয়ে বা ধার করা শিক্ষা নিয়ে আর যাই হোক সাফল্য আসে না। মামুন বলেন, সংবাদ সম্মেলনে যে অভিভাবকের উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা দেয়ার অপচেষ্টা করা হয়েছে তার সাথে আমার ‘অর্থের বিনিময়ে ডায়াগনস্টিক’ চাওয়া বা এতদসংক্রান্ত কোনো কথাই হয়নি।
মামুন বলেন, জ্যাকসন হাইটসে আসার পর পরই খানস টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি নানাভাবে ডিস্টার্বড হয়েছি। আমি ফোনে বিষয়টি প্রমাণসহ নাঈমা খানকে জানিয়েছিও। নাঈমা খান বিষয়টি দেখবেন আশ্বাস দিলে আমি বিষয়টি নিয়ে আর কথা বলিনি। সংবাদ সম্মেলনে শেখ আল মামুন বলেন, জ্যাকসন হাইটসে মামুনস টিউটোরিয়ালের ফ্ল্যায়ার বিতরণে বাধাসহ আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছে খানস টিউটোরিয়াল।
শেখ আল মামুন অভিযোগ করেন, জ্যাকসন হাইটসে তার দ্বিতীয় শাখাটি চালুর পর তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে খানস টিউটোরিয়াল বিভিন্নভাবে তার স্বাভাবিক কার্যক্রমে বাধার সৃষ্টি করে। ৩৭ এভিনিউয়ের ৭৩ স্ট্রিটে ফ্ল্যায়ার বিতরণকালে খানস টিউটোরিয়ালের লোকজন মামুনস টিউটোরিয়ালের ফ্ল্যায়ার বিতরণে বাধার সৃষ্টি করেন। এ ছাড়া খানস টিউটোরিয়ালের কতিপয় শিক্ষক জ্যাকসন হাইটসে মামুনস টিউটোরিয়ালে এসে আমাকে বিভিন্নভাবে হয়রানি করেন। শেখ আল মামুন জানান, এ বিষয়টি তিনি খানস টিউটোরিয়ালের অন্যতম কর্ণধার নাঈমা খানকে তখন জানিয়েছেন। এ বিষয়ে খানস টিউটোরিয়ালের অন্যতম কর্ণধার নাঈমা খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৩৭ এভিনিউয়ের ৭৩ স্ট্রিটে আমাদের অফিসের সামনে ফ্ল্যায়ার বিতরণকালে বাধা দেয়া হয়। কারণ তারা তো আমাদের অফিসের সামনে ফ্ল্যায়ার বিতরণ করতে পারে না। খানস টিউটোরিয়ালের শিক্ষক কর্তৃক আমাকে অপদস্ত করার বিষয়ে নাঈমা খান বলেন, ঘটনাটি ঘটেছে আমাদের অফিস টাইমের পর। তারপরও অভিযোগটি পাওয়ার পর আমি সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছি। প্রতিষ্ঠানের কর্ণধার নাইমা খান বিষয়টি প্রকারান্তরে স্বীকার করে বলেন যে, তিনি তার সহকর্মীদের এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। এতদসংক্রান্ত একটি রিপোর্ট ইতোপূর্বে বিভিন্ন পত্রিকায়ও প্রকাশিত হয়েছে।
মামুনস টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন অভিযোগ করে বলেন, জ্যাকসন হাইটসে মামুনস টিউটোরিয়াল শাখা খোলার পরই একটি মহল ব্যবসায়িক প্রতিপক্ষ ভেবে তাকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করছে। মামুনস টিউটোরিয়ালটি আমার ব্যবসা প্রতিষ্ঠান নয়। এটি একটি সেবা প্রতিষ্ঠান। এর মাধ্যমে আমি কমিউনিটির সেবা করার চেষ্টা করছি। এ প্রতিষ্ঠানটির মাধ্যমে আমি কমিউনিটির প্রতি আমার ঋণ শোধ করার চেষ্টা করছি মাত্র। তিনি এ প্রসঙ্গে মামুনস টিউটোরিয়ালকে ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেবে অহেতুক অসুস্থ প্রতিযোগিতায় মেতে ওঠা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে কমিউনিটির সকলের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন শেখ আল মামুন।
শেখ আল মামুন জানান, জ্যাকসন হাইটসে মামুনস টিউটোরিয়ালের দ্বিতীয় শাখা চালুর খবরে বাঙালি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন টিউটোরিয়ালের ছাত্রছাত্রীরাও তার এখানে ভিড় জমাচ্ছেন। যার জন্য ব্রঙ্কসের মতো জ্যাকসন হাইটস শাখায়ও ছাত্রছাত্রীদের স্থানের সংকুলান দিতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। তবে এ ব্যাপারে আর কোনো পদক্ষেপ নেয়ার কথা ভাবছি না এ মুহূর্তে। সংবাদ সম্মেলনে শেখ আল মামুনের সহধর্মিণী ও মামুনস টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খানও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV