নিউইয়র্কে চার গুণীব্যক্তিকে সম্মাননা প্রদান করলো ছড়াটে
আশরাফুল হাবিব মিহির : নিউইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে ছড়া সংগঠন ছড়াটে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে চার গুণীব্যক্তিকে সম্মাননার আয়োজন করে। নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৪’র উৎসবমুখর আবহের মধ্যেই এই সম্মাননা প্রদান করলো ছড়াটে।
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ছড়াকার লুৎফর রহমান রিটন, বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত্যিক সৈয়দ আল ফারুক, বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত্যিক ওমর কায়সার এবং বিশিষ্ট কবি-ছড়াকার ও টিভি ব্যক্তিত্ব জিন্নাহ চৌধুরীকে এই সম্মাননা প্রদান করা হয়।
ছড়াটে-র কর্ণধার শাম্ স চৌধুরী রুশো-র পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে একুশে পদকপ্রাপ্ত লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অতপরঃ উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক হাতে তুলে দেন যথাক্রমে লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি, ছড়াকার সজল আশফাক, ছড়াকার মানিক রহমান ও ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার।
সম্মাননা প্রাপ্ত প্রত্যেকে এমন মহতী উদ্যোগের জন্য ছড়াটে-কে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ছড়াটের বহুমুখী গঠনমূলক কাজের প্রশংসা করেন। বইমেলার মতো বিশাল আয়োজনে সহযোগি সংগঠন হিসেবে ছড়াটে-র অন্তর্ভুক্তিকে বড় অর্জন বলে উল্লেখ করেন। বইমেলা উপলক্ষে ছড়াটে-র বিশেষ আয়োজন মনকাড়া দেয়ালিকারও ভূয়সী প্রশংসা করেন। সম্মাননা অনুষ্ঠানে ছড়াকার মৃদুল আহমদের চমৎকার সঙ্গীত পরিবেশনা বাড়তি মনোরঞ্জন দিয়েছি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল