নিউইয়র্কে জাতিসংঘের সামনে যে ভাবে শুরু হয়েছিল একুশের প্রথম প্রহর
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ১১৯২ সালে উত্তর আমেরিকা প্রবাসী বাঙালীদের একটি নতুন অধ্যায় সূচীত হয়। শুধু উত্তর আমেরিকা প্রবাসী বাঙালীদের নয় সমগ্র প্রবাসী বাঙালি সমাজেও গৌরবজনক ইতিহাসের জন্ম দেয় । নিউইয়র্কে জাতিসংঘের সামনে ওই বছর একুশের শহীদ মিনার স্থাপন করে একুশের শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। যদিও ১৯৯৯ সালে ইউনেস্কো স্বীকৃতি দেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। যেটা বাঙালির ইতিহাসের এক নবতম অধ্যায়।
জানা যায়, আমেরিকা প্রবাসী কিছু তরুণ শুরু করে ১৯৯২ সালে জাতিসংঘের সামনে আন্তর্জাতিক পরিসরে একুশের শহীদদের শ্রদ্ধা নিবেদন। বাঙালি জাতির জীবনের এ্কটি গৌরবের-স্বর্ণাক্ষরে লিখে রাখার মত স্বপ্নের জন্ম দেয়। এ অনুষ্ঠানটি শুরু হয় মুক্তধারা ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে। প্রচন্ড তুষার পাতের মধ্যে জাতিসংঘের সামনের শহীদ মিনারের দ্বিতীয় বছর শ্রদ্ধা জানাতে এসেছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি নির্মলেন্দু গুণ। সেবারই একই সাথে বস্টন থেকে কবি শহীদ কাদরী এসেছিলেন। ১৯৯৩ সালে বইমেলা উদ্বোধন করেছিলেন কবি শহীদ কাদরী। (উত্তর আমেরিকা প্রবাসী বাঙালীদের তথা বহির্বিশ্বের বাঙালীদের জন্য গৌরবের একটি অধ্যায়ের প্রথম দিককার ছবি)। ১৯৯২ সাল থেকে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চ শুরু করে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করে শহীদদের শ্রদ্ধা অর্পণ ও বইমেলা। সে মুক্তধারার কার্যক্রমের ২৫ বছর হতে যাচ্ছে এই বছর। গত ২৪ বছরে বহু গুণীজন উত্তর আমেরিকা বইমেলা ও শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেসব নমস্য ব্যক্তিদের মধ্যে ভাষা সৈনিক আবদুল মতিনও যোগ দিয়েছিলেন ১৯৯৬ সালের শহীদ দিবসের অনুষ্ঠান ও বইমেলায়। একুশের গানের স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরী এসেছিলেন প্রথমবারের মত আমেরিকায়। এই উদ্যোগের পরিকল্পনায় ছিলেন হারুন আলী, সাখাওয়াত আলী, আব্দুর রহিম বদাশা, সজল পাল, হারুন আহমেদ, শামীম আহমেদ, দিলদার হোসেন দিলু, দিলীপ নাথ ও বিশ্বজিত সাহা। এর মধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু হয় শামমি ও দিলুর। কয়েক বছর আগে চলে গেলেন সজল পাল। পরবর্তীতে আরো অনেকে এর সাথে সম্পৃক্ত হন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests