Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘের সামনে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: February 25, 2024 | 11:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটের সঙ্গে মিল রেখে নিউইয়র্ক সময় ২০ ফেব্রুয়ারি দুপুর ১টায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজন সূচনা করে উপস্থিত সর্ব কনিষ্ঠ শিশুরা। প্রতীক, ভাষা, জয় ও পায়েল ভাষা শহিদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্হায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, কন্সাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা এবংবাঙালির চেতনা মঞ্চের সভাপতি আব্দুর রহিম বাদশার সঞ্চালনায় ৩৩তম এই আয়োজনে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত বলেন, বাংলাদেশের ভাষা শহীদদের আত্মদানের বিনিময়ে আজ পৃথিবীব্যাপী উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই বাংলা ভাষা সহ পৃথিবীর অন্যান্য ভাষা সংরক্ষণ এবং উত্তরণে আমাদের সর্বাগ্রে ভূমিকা রাখতে হবে । নুতন প্রজন্মকে নিয়ে গত ৩৩ বছর ধরে জাতিসংঘের সদর দফতরের সামনে একুশ উদযাপনের গৌরবময় অধ্যায়ের জন্য তিনি আয়োজকদের সাধুবাদ জানান।
অনুষ্ঠানে নিউইয়র্কের কন্সাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা বলেন, একুশ মানে মাথা নত না করা’- এটাই হচ্ছে একুশের চেতনা। এই একুশের পথ ধরেই এসেছে আমাদের মহান স্বাধীনতা। তাই দিনটি বাঙালি জাতি ও বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য গৌরবোজ্জ্বলের।একুশে ফেব্রুয়ারি যুগে যুগে আমাদের প্রেরণার উৎস হয়ে আছে। বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির চীর অনির্বাণ শিখার দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে এই একুশে ফেব্রুয়ারি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক নিনি ওয়াহেদ, প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলী ছাদিক, বাঙালির চেতনা মঞ্চের সাখাওয়াত আলী, এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড সহ-সাধারণ সম্পাদক তানভীর কায়সার প্রমুখ।
পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতিসংঘে বাংলাদেশ মিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট , বাঙালির চেতনা মঞ্চ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ, এনআরবি ওয়াল্ড ওয়াইড, প্রজন্ম ৭১, জ্যাকসন হাইটস মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুব লীগ যুক্তরাষ্ট্র শাখা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুক্তরাষ্ট্র শাখা, জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন,  প্রবাসী মতলব সমিতিসহ অন্ততদুই শতাধিক বাংলা ভাষা প্রেমী অভিবাসী। দেশের গান গান পরিবেশন করেন নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের শিলপীবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ