Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস সচিব মামুন-অর-রশিদকে বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: December 30, 2014 | 12:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস সচিব মামুন-অর-রশিদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মামুন-অর-রশিদকে প্রবাসী সাংবাদিকদের দেয়া সংবর্ধনা সভায় জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বলেছেন, মিশনের বিদায়ী প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ সরকারের প্রচার কাজে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। সেই সাহস ও প্রত্যয় এবং সংবাদকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কৌশল জানতেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘের বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়।IMG_7399
সাংবাদিকদের সংবর্ধনা সভায় আরো বক্তৃতা করেন বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, ঠিকানার সম্পাদক লাভলু আনসার, বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, আজকালের নির্বাহী সম্পাদক ও ইউএসএনিউজঅনলাইন.কম’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ইউএন’র সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সময় টিভির শিহাবুদ্দিন কিশলু, ইত্তেফাকের শহীদুল ইসলাম, জাস্ট নিউজ বিডির ফরিদ আলম, টাইম টিভির শাহাদত হোসেন, বিজয় পত্রিকার মাসুদুল হাসান এমডি, নতুন কন্ঠের ফিরোজ কবির।নিউইয়র্কে স্থায়ী মিশনের প্রেস সচিবকে বিদায় সংবর্ধনা
স্থায়ী প্রতিনিধি তাঁর বক্তব্যে বলেন, মিশন প্রতিষ্ঠার ৩৬ বছরে এখানে কোন বই বা প্রকাশনা ছিলনা। মামুন-অর-রশিদ দু‘টি পূর্ণাঙ্গ বইসহ বেশ কয়েকটি প্রকাশনা করে মিশনকে সমৃদ্ধ করেছে। সংবর্ধনা শেষে স্থায়ী প্রতিনিধির সৌজন্যে সাংবাদিকরা নৈশভোজে মিলিত হন।IMG_7389
সাংবাদিকদের সংবর্ধনার আগে এদিন বিকালে মিশনের কূটনীতিক, কর্মকর্তারা মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা দেন। এতে মামুন-অর-রশিদের কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন উপস্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ডিফেন্স এ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আখতারুজজামান, কাউন্সেলর সাদিয়া ফয়জুননেসা এবং অফিসিয়ালদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ এরশাদুল আলম। মিশনের পক্ষ থেকে তাকে বিদায়ী শুভেচ্ছা স্মারক উপহার দেন স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মামুন-অর-রশিদ প্রধানমন্ত্রী কর্তৃক বিশিস্ট নাগরিকের কোটায় প্রথম সচিব (প্রেস) পদে চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়ে তিন বছর এই পদে দায়িত্ব পালন করে। চুক্তির মেয়াদ শেষে সরকারী নির্দেশনা মোতাবেক তিনি দেশে ফিরে যাচ্ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV