Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জামাইকা বাংলাদেশ এসোসিয়েশন-জেবিএ’র বর্ণাঢ্য অভিষেক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: June 12, 2024 | 11:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জামাইকা বাংলাদেশ এসোসিয়েশন (জেবিএ) এর নতুন কমিটির অভিষেক। ৮ জুন শনিবার কুইন্সের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত এ অভিষেকে জামাইকায় মাদক ও সন্ত্রাস দমনের অঙ্গিকার করা হয়। এই অভিষেকে শপথ বাক্য পাঠ করান প্রবীণ ব্যক্তিত্ব নাসির আলী খান পল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও গোল্ডেন এজ হোম কেয়ারের কর্নধার শাহ নেওয়াজ।

সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ছড়াকার মনজুর কাদের। তাকে সহায়তা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ ও কার্যকরি কমিটির সদস্য জাহিদা আলম।
অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা ও স্টেট সিনেটর জন ল্যু। কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন অনুষ্ঠানে।

আয়োজকরা জানান, জামাইকা এলাকায় প্রায় ৪০ হাজার বাংলাদেশির বসবাস। বিকাশমান এই কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধ একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন অনেকেই। যুব সমাজকে মাদক থেকে মুক্ত, নতুন ইমিগ্রান্টদের কর্মসংস্থান ও অভিাসন সংক্রান্ত আইনী সহায়তা দেবার জন্য জেবিএ’র আত্মপ্রকাশ ঘটে। এতে সংগঠকের ভূমিকায় অবতীর্ন হন শাহ নেওয়াজ, নাসির আলী খান পল, আহসান হাবীব, ফখরুল আলম, রাব্বী সৈয়দ, মোহাম্মদ আলী, নুরুল আজিম, আহনাফ আলম, আকাশ রহমান ও মনজুর কাদের সহ অনেকেই। শাহ নেওয়াজকে সভাপতি ও রাব্বী সৈয়দকে সাধারন সম্পাদক করে গঠিত হয় নতুন এই সংগঠনের কার্যকরি ও উপদেষ্টা কমিটি।
নব নির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আহসান হাবীব, মাকসুদ চৌধুরী, রীনা সাহা, আনজাম সিদ্দিকী রাফি, আহনাফ আলম, রতন মাহমুদ, লুৎফর রহমান, মনজুর কাদের, শামস চৌধুরী রুশো, আসাদুজ্জামান বাবু, মরিয়ম মারিয়া, এডভোকেট কামরুজ্জামান বাবু, শামিউল করিম আলমগীর, সজিব চৌধুরী, বদরুদ্দোজা সাগর, মোতালিব সরকার ও সালেহা ইসলাম। উপদেষ্টা পরিষদে রয়েছেন নাসির আলী খান পল, কাজী আজহারুল হক মিলন, তৈয়বুর রহমান হারুন, এডভোকেট মতিউর রহমান, মোস্তাক আহমেদ নিউটন,আকাশ রহমান, রাফাত হোসেইন, আজাহার হক, রানো নেওয়াজ, নুরুল আজিম,খলিলুর রহমান, কাজি হেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভূ্ঁইয়া, শাহ মোয়াজ্জেম,আকতার রহমান টিপু, এডভোকেট মজিবুর রহমান, শেখ আকতারুল ইসলাম, মোহাম্মদ কবির, মাহবুবুর রহমান বকুল, মুহাম্মদ শহিদুল্লাহ, রুবাইয়া রহমান, কাজি ফৌজিয়া, ডা.নার্গিস রহমান, শেখ হায়দার আলী, আসাদুজ্জামান টিপু, সিরাজুল ইসলাম লিপন ও কামাল ভূঁইয়া।
অভিষেক অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায় চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। অনুষ্ঠানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন সিদ্দিকী, কাজি আশরাফ হোসেন নয়ন, ফাহাদ সোলায়মান, আহসান হাবিব, ফিরোজ আহমেদ, কাজী আযম, আলমগীর খান আলম, পরেশ সাহা, অধ্যাপিকা হুসনেয়ারা বেগম, ডা.শাহনাজ বেগম, ফকরুল ইসলাম দেলোয়ার, জে মোল্লা সানী, মহিউদ্দীন দেওয়ান, আতাউর রহমান সেলিম, শাহ শহিদুল হক, আবুল কাশেম, আশরাফুজ্জামান, রকি আলিয়ান, জে এফ এম রাসেল, হাসান জিলানী ও আব্দুর রশীদ বাবু।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে অংশ নেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, কৃষ্ণা তিথি, মোস্তফা অনিক রাজ, কামুরুজামান বকুল ও মরিয়ম মারিয়া। শিল্পীরা মনমুগ্ধকর গানে মাতিয়ে রাখেন আগত দর্শক-শ্রোতাদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ