নিউইয়র্কে জেএমসি’র নতুন কমিটির শপথ : সভাপতি ডা. সিদ্দিক, সেক্রেটারী মনজুর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশীদের প্রতিষ্ঠিত ও পরিচালিত অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর ২০১৯-২০২০ সালের নতুন পরিচালনা কমিটি শপথ গ্রহণ করেছেন। জেএমসি’র নবনির্বাচিত সভাপতি ডা. সিদ্দিকুর রহমান ও পুন:নির্বাচিত জেনারেল সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরীর নেতৃত্বে গঠিত নতুন কমিটি গত ২৮ ডিসেম্বর শুক্রবার বাদ এশা শপথ গ্রহণ করেন। নতুন কমিটি ১ জানুয়ারী মঙ্গলবার থেকে দায়িত্ব গ্রহণ করবে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।
জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর নতুন বোর্ড অব ট্রাষ্টি ও পরিচালনা কমিটির কর্মকর্তারা হলেন: বোর্ড অব ট্রাষ্টি’র চেয়ারম্যান- সৈয়দ আবু মুজাফফর (আর পিএইচ), ভাইস চেয়ারম্যান- মোহাম্মদ আব্দুর রশিদ (আর পিএইচ), সদস্য- জাহিদুর রহমান (আর পিএইচ), ডা. মোহাম্মদ এম রহমান, ডা. নাজমুল এইচ খান, আবু এইচ এম কামাল (পিই), শামসুল ইসলাম। পদাধিকার বলে জেএমসি’র সভাপতি ও বিদায় সভাপতি ট্রাষ্টিবোর্ডের সদস্য।
পরিচালনা কমিটির সভাপতি- ডা. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি- জামিল আর চৌধুরী, জেনারেল সেক্রেটারী- মনজুর আহমেদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী- হুমায়ুন এ খান, কোষাধ্যক্ষ- মোহাম্মদ বাবুল মজুমদার, সহকারী কোষাধ্যক্ষ- মোওয়াহেদ বিল্লাহ (সিপিএ) এবং কার্যকরী পরিষদ সদস্য- ডা. মোহাম্মদ হোসাইন ইমরান, ইঞ্জিনিয়ার কামাল এ ভূইয়া, মোহাম্মদ সাবুলউদ্দিন, মোহাম্মদ ফখরুল ইসলাম শাহাদৎ হোসেন, মোহাম্মদ বজলুল হক ও রেহাত মান্নান।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








