নিউইয়র্কে দেশ ও প্রবাসের শিল্পীদের বাংলার গান পরিবেশনা
আব্দুল হামিদ, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলীনে অনুষ্ঠিত হলো দেশ ও প্রবাসের শিল্পীদের সমন্ময়ে “বাংলার গান” । স্থানীয় সময় শনিবার ব্রুকলীনের এভিনিউ সি এর পাবলিক স্কুল ১৭৯ মিলনায়তনে বিকাল থেকে মধ্যরাত অবধি চলা গানের অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী ব্রুকলীনবাসী উপস্থিত ছিলেন । শামুসন্নাহার নিম্মির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলার গান অনুষ্ঠানের আয়োজক নুরুল আমিন বাবু । তিনি বলেন প্রবাসী প্রজন্মকে বাংলা সংস্কৃতি তথা গানের সাথে পরিচয় করানোর জন্য ব্রুকলীনে এটা তার প্রথম প্রয়াস । ব্রুকলীনের মত নিউইয়র্কের অন্যান্য স্থানেও বাংলার গানের আয়োজন করা হবে । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির আব্দুল খালেক খায়ের, আজাদ বাকির , শাহ নেওয়াজ প্রমুখ । সংগীত পরিবেশন করেন রোকসানা মির্জা, সেলিম চৌধুরী, শাহ মাহবুব, রানু নেওয়াজ, কৃষ্ণা তিথীসহ দেশ ও প্রবাসের শিল্পীরা ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ