Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব এবং নিউ আমেরিকান উইমেন’স ফোরাম’র বর্ণাঢ্য মিট অ্যান্ড গ্রিট, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: January 17, 2026 | 1:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের মূলধারার সংগঠন ‘নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম’, ‘নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব’ এবং ‘নিউ আমেরিকান উইমেন’স ফোরাম’র বার্ষিক ডিনার এবং মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের উডসাইডে গুলশান টেরেসে গত ১১ জানুয়ারি সন্ধ্যায় এ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী আলভান চৌধুরী। এসময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি নুসরাত আলম ও নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নতুন সভাপতি আহনাফ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ আলম। শুভেচ্ছা বক্তব্য দেন ইউএস কংগ্রেস মেম্বার গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর লি রয় কমরি ও জন ল্যু, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোহাস, স্টিভেন রাগা ও ক্যাটালিনা ক্রুজ, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার লিন্ডা লি, সান্ড্রা উং ও শেখর কৃষ্ণান, নিউজার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র ও কাউন্সিল মেম্বার শিপা উদ্দিন, মূলধারার রাজনীতিক মাফ মিবাহ উদ্দীন, মূলধারার রাজনীতিক ও ব্যবসায়ী নেতা ফাহাদ সোলায়মান, ডেমাক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, ডেমোক্রেটিক পার্টির স্টেট কমিটি মেম্বার (নারী) জামিলা উদ্দীন, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, প্রেস্টন বেকার ও ফামিলা বন্ডি প্রমুখ। অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূলধারার জনপ্রতিনিধিরা বাংলাদেশি আমেরিকানদের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি তুলে ধরেন। তারা বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রাহোস, আয়েশা সিদ্দিকা নওরিন, দুলাল বেহেদু, মিয়া বাশার, মো. জয়নাল আবেদীন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমিন মেহেদী, মেলিনা শারমিন ও বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন। এছাড়া, স্পেশাল সার্টিফিকেট প্রদান করা হয় মো. আহসান উদ্দিন (এহসান জুয়েল) এবং অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশনকে (আসো)।
অনুষ্ঠান উপস্থিত হওয়ায় জন্য হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোরশেদ আলম, নতুন সভাপতি আহনাফ আলম, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি নুসরাত আলম,  নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমান ও নির্বাহী উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা, কর্মকর্তা রাব্বি সৈয়দ, আনজাম সিদ্দিকী রাফি, জে মোল্লা সানি, জাপনিত সিং, ইয়ুথ ফোরামের ভাইস প্রেসিডেন্ট মুশরাত শাহীন অনুভা, শাহ ফারুক প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ