Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পঞ্চায়েতের বিজয় দিবস সংখ্যার পাঠম্মোচন

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: December 30, 2018 | 12:17 AM

https://www.facebook.com/USANewsNY/videos/963953190477658/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে সাহিত্য সংগঠন পঞ্চায়েতের বিজয় দিবস সংখ্যার পাঠম্মোচন অনুষ্ঠান ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চায়েত চাষী মাসুম আহমেদ এর সঞ্চালনায় ২৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে বাংলাবাজার নামে খ্যাত স্টার্লিং এভিনিউর আল আকসা পার্টি হলে মিলিত হন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাভাষী কবি, সাহিত্যিক, প্রবন্ধকারসহ সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে দু’জন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুজিবুর রহমান এবং তাজুল ইমামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একদল শিশু তাদের শুভেচ্ছোয় সিক্ত করেন।
এরপর শুরু হয় রিভিউ পর্ব। গল্প, কবিতা এবং প্রবন্ধ সাহিত্যের এই তিনটি শাখা আলাদা আলাদা ভাগ করে রিভিউ হয়। এতে কবিতা নিয়ে রিভিউ করেন প্রবাসের সজ্জন কবি শামস আল মবিন, কবি এবিএম সালাউদ্দিন রিভিউ করেন প্রবন্ধ। বইতে প্রকাশিত ৮টি প্রবন্ধের উল্লেখ করে তিন বলেন, কাউকে বিচার করতে গেলে তার ভেতরে প্রবেশ করতে হয়। তবে আমরা বিচার না করে যে কাউকে কুপোকাত করে ফেলি। রিপোর্ট আকারে নিবন্ধ লেখা যায়, কিন্তু প্রবন্ধ খুব ভেবে চিন্তে লিখতে হয়। গল্প নিয়ে রিভিউ করতে এসে কবি তমিজ উদ্দিন লোদী বলেন, লেখক নিজে কিছু বলবেন না। তিনি সব বিষয়গুলি আধুনিক পাঠকদের বিশ্লেষনের ওপরে ছেড়ে দেবেন। তিনি বলেন, গল্প এমন একটি বিষয় ,বিশেষ করে করে যুদ্ধের গল্প, এটা আসলে বণর্না করার নয়। গল্পকে শিল্প করে তোলা হচ্ছে গল্পকারের মূল কাজ। এর জন্য যতটা মেধা মনন, পঠন, পাঠন এগুলো গড়ে তোলা গল্পকারের দায়িত্ব। এবার যারা লিখেছেন, তারা লেখা অব্যাহত রাখলে ভুল কমিয়ে আনতে পারবেন এবং আগামীতে স্বার্থক গল্প লিখতে পারবেন।


আনোয়রুল হক লাভলুর সমন্বয়ে শুরু হয় মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি পর্ব। আবৃত্তি করেন কবি সেমন্তী ওয়াহেদ, মিজানুর রহমান বিপ্লব, ড. বিলকিস রহমান দোলা, ইশতিয়াক রুপু, এজাজ আলম, লুবনা কাইজার ও তাহরীনা পারভীন প্রীতি এবং ছোট্টবন্ধু তামান্না আহমেদ শান্তি। মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তির এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরী হয়। অনেকে নীরবে চোখের পানি মোছেন।
এরপর মুক্তিযুদ্ধের গল্প শোনাতে মঞ্চে আসেন অধ্যাপক মজিবুর রহমান ও তাজুল ইমাম। তারা একাত্তেরর রনাঙ্গনে কিভাবে মুক্তিযুদ্ধ করেছেন তার দৃশ্যপট, সময়কাল, এবং ঘটনাক্রম বর্ণনা করে হৃদয়ে মুক্তিযুদ্ধেও চেতনা ধারন করার জন্য সকলের প্রতি আহŸান জানান। পরবর্তী প্রজন্মের কাছেও এর গুরুত্ব তুলে ধরার অনুরোধ জানান।
সবশেষে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বেশ কয়েকজন কবি। কবি হাবিব ফয়েজীর সঞ্চালনায় এ পর্বে আবৃত্তি করেন, কবি কাজী আতিক, কবি আহমেদ হোসেন বাবু, সোনিয়া কাদের, মামুন জামিল, স্বপ কুমার, রওশন হক, ছন্দা বিনতে সুলতান, জিন্নাতুল আরা, ইয়াসমিন মুক্তা, জুই ইসলাম, নাসরিন চৌধুরী, কবিতা হোসাইন, কামরুন নাহার রিতা প্রমুখ।
উল্লেখ্য, নর্থ আমেরিকায় বাংলাভাষী লেখিয়েদের সংগঠন পঞ্চায়েত নিউইয়র্কে থেকে নিয়মিত একটি নান্দনিক সাহিত্য পত্রিকা বের করে আসছে। আজ ছিলো এ পত্রিকার তৃতীয় সংখ্যার পাঠ উন্মোচন। বিজয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত সংখ্যাটিতে ৬টি গল্প, ৮টি প্রবন্ধ এবং ২২টি ছড়া ও কবিতা প্রকাশিত হয়েছে। এতে প্রবাসে বসবাসকারী খ্যাতনামা কবি, সাহিত্যিক ছাড়াও বাংলাদেশের প্রখ্যাত লেখকদের লেখা স্থান পেয়েছে।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইনজীবি এন মজুমদার, বাঙালি চেতনা মঞ্চের সভাপতি আব্দুর রহিম বাদশা, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, বাফার সভাপতি ফরিদা ইয়াসমিন, ব্যবসায়ী ও হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, সমাজকর্মী আব্দুল বাছির খান, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, টাইম টিভি এবং বাংলা পত্রিকার সিই্ও আবু তাহের, ইউএসএনিউজ অনলাইন ও সাপ্তাহিক জনতার কন্ঠের সম্পাদক সাখাওয়াত সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, প্রবাস নিউজ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসন বাবর, বাংলাদেশ সোসাইটি নেতা সামাদ মিয়া, হৃদয়ে বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ প্রমুখ। প্রবাস নিউজ ডটকম

https://www.facebook.com/USANewsNY/videos/222799445264323/
https://www.facebook.com/USANewsNY/videos/1099374753574611/
https://www.facebook.com/USANewsNY/videos/797841030556527/
https://www.facebook.com/USANewsNY/videos/593898321038878/
https://www.facebook.com/USANewsNY/videos/345066616085534/
https://www.facebook.com/USANewsNY/videos/2163800487010486/
https://www.facebook.com/USANewsNY/videos/1828259020617727/
https://www.facebook.com/USANewsNY/videos/581048945651603/
https://www.facebook.com/USANewsNY/videos/1104323513074664/
https://www.facebook.com/USANewsNY/videos/370619217039099/
https://www.facebook.com/USANewsNY/videos/2048141525276309/
https://www.facebook.com/USANewsNY/videos/2222499121410584/
https://www.facebook.com/USANewsNY/videos/2041607865932480/
https://www.facebook.com/USANewsNY/videos/380178785860672/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV