Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পাবলিক স্কুলে হালাল ফুড পরিবেশনের বিল ওঠছে স্টেট অ্যাসেম্বলিতে

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: November 10, 2013 | 12:42 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে পাবলিক স্কুলে হালাল ফুড পরিবেশনের বিল ওঠছে স্টেট অ্যাসেম্বলিতে। বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা পাবলিক স্কুলসমূহে মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য হালাল ফুড সার্ভ করার এ বিল তুলছেন অ্যাসেম্বলিতে। সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা পাবলিক স্কুলসমূহে মুসলিম ছাত্র-ছাত্রীদের যেন হালাল ফুড সার্ভ করা হয় সেই প্রস্তাব দিয়ে এ সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে প্রণয়ন করেছেন। বিলটি খুব শিগগিরই স্টেট অ্যাসেম্বলিতে উত্থাপন করা হবে। নিউইয়র্ক সিটিতে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার প্রতি লক্ষ্য রেখে তাদের জীবন ধারণ ও রীতিনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে এই বিলটি প্রণয়ন করেছেন।
অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা বলেন, একটি স্কুলে যে পরিমাণ মুসলিম ছাত্র-ছাত্রী থাকনা কেন মেন্যুতে বাধ্যতামূলকভাবে হালাল ফুড সার্ভ করতে হবে। তিনি বলেন, যদি অন্য কোনো গোষ্ঠীর জন্য বিশেষ খাবার থাকে তাহলে মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্যও থাকতে হবে।
উল্লেখ্য, অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত। তার অফিসে বাংলায় সাইনবোর্ড এবং বাংলাভাষীদের জন্য পৃথক কর্মী রয়েছে। বাংলা ভাষায় যে কোনো সমস্যা অ্যাসেম্বলিম্যানের কাছে তুলে ধরলে তার অফিসের বাংলাদেশী কর্মী তা অনুবাদ করে অ্যাসেম্বলিম্যানের সামনে তুলে ধরেন এবং তিনি সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাও নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV