Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পিপল এন টেক-এর জব সেমিনার : আইটিতে ফ্রি স্কলারশীপ ও চাকরির সুযোগ!

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: November 7, 2014 | 9:26 AM

ইউএসএনিউজঅনলাইন : নিউইয়র্কে পিপল এন টেক গত শনিবার সন্ধ্যায় আয়োজন করে ‘আইটি জব ও ফ্রি স্কলারশিপ সেমিনার’। ব্যতিক্রমী এ সেমিনারে তুলে ধরা হয় নিজেকে যোগ্য করে গড়ার বিভিন্ন উপায়। শনিবার সন্ধ্যায় এস্টোরিয়ার স্টাইনওয়ের পিপল এনটেকের ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির সিইও আবু বকর হানিপের সঞ্চালনায় এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের ডেপুটি এডিটর মনির হায়দার। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কাউন্সিলর সালাহউদ্দিন চৌধুরী নোমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশী বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সিইও আবু বকর হানিপ জব সেনিমারে অংশ নেয়াদের মাঝে পিপল এন টেকের লক্ষ্য, উদ্দেশ্য এবং সাফল্য তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু মেধার বিকাল ঘটালে দেশে-বিদেশে তরুণ প্রজন্ম সম্পদে রূপান্তরিত হবে। অন্যথায় তারা দেশের মতো প্রবাসেও কর্মহীন বোঝা হয়ে দাঁড়াবে। বাংলাদেশী কমিউনিটির ফিল্ড ডেভেলপমেন্টে পিপল এন টেকের উদ্যোগকে স্বাগত জানিয়ে সুজন সম্পাদক বলেন, আইটি সেক্টরে পিপল এন টেকের গ্রহণযোগ্যতা সত্যিই প্রশংসনীয়। যদি কেউ তার মেধার বিকাশ ঘটাতে চান তাহলে কারিগরি কিংবা তথ্য প্রযুক্তি এসব শিক্ষার বিকল্প নেই।
সেমিনারে তুলে ধরা হয় নিজেকে যোগ্য করে গড়ার বিভিন্ন উপায়। পিপল এন টেক থেকে শিক্ষা নিয়ে চাকরি জীবনে সফলতার কথা তুলে ধরেন অনেকে। তারা বলেন, আমরা আমাদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় ছিলাম। যদি পিপল এন টেকের সেমিনারে অংশ নেই তখনও কাজটি খুব কঠিন মনে হয়েছিল। কিন্তু মি. হানিপ আমাদের সব কঠিন বাস্তবতাকে সহজে রূপ দিয়েছেন। তার সহযোগিতা এবং পরামর্শে আজকে আমরা মূলধারার ভালো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। পাশাপাশি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী।
পিপল এন টেকের কর্ণধার আবুবকর হানিপ বলেন, আসলে আমরা যে কোর্স ফি নিচ্ছি এট খুবই নগণ্য। এ ফি এবং কোর্সের কোনো সময়সীমা নেই। একজন শিক্ষার্থী যতোদিন ইচ্ছে আমাদের এখান থেকে ধাপে ধাপে তার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কোর্সে অংশ নিতে পারবেন। সেমিনারে অংশ নেয়া সফল শিক্ষার্থী ও বক্তারা জানান, ‘আইটি শিক্ষার প্রসারে পিপল এন টেক হচ্ছে নির্ভরতার প্রতীক। প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। নিউইয়র্কে গড়ে ওঠা প্রতিটি বাংলাদেশী সংগঠন থেকে ১ জন করে বছরে প্রায় ৫শ শিক্ষার্থীকে (স্কলারশিপ) বিনামূল্যে আইটি প্রশিক্ষণের সুযোগ প্রদান করে পিপল এন টেক।
সেমিনারে বলা হয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং জনপ্রিয় আই. টি. প্রশিক্ষন স্কুল “পিপল এন টেক” নিউইয়র্ক, ভার্জিনিয়া, নিউজার্সি, কানাডা ও ভারতে বিপুল সফলতার পর গত ২৪ অক্টোবর থেকে ঢাকায় তাদের নতুন ক্যাম্পাসের কার্যμম শুরু করেছে। “পিপল এন টেক”-এর প্রতিষ্ঠাতা ও সিইও যুক্তরাষ্ট্র প্রবাসী আইটি গুরু ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ এর মুল লক্ষ্য হচ্ছে আর্থিক ভাবে অসচ্ছল ও মেধাবী ১০হাজার বাংলাদেশীকে ফ্রি স্কলারশীপ এর মাধ্যম আইটিতে সুপ্রশিক্ষিত করে গড়ে তোলা যেন তাঁরা ফ্রিলেন্সিং কাজের মাধ্যমে প্রতি মাসে কমপক্ষে ২০ হাজার থেকে ৩ লাখ ২০ হাজার টাকা আয় করে নিজেদের জীবনে সুখ স্বাচ্ছন্দ সুনিশ্চিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও বিশাল অবদান রাখতে পারে এবং কৃষি, গার্মেন্টস, রেমিটেন্স এরপর আইটি খাতও যেন দেশের অর্থনীতিতে চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে।
সেমিনারে জানানো হয়, স্কলারশীপ এর এই মহতী উদ্যোগের প্রথম ধাপে ৫০জন মেধাবী ও আর্থিক ভাবে অস্বচ্ছল প্রার্থীকে বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত করা হবে। যে সকল বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করা হবে তা হচ্ছে- WEB DEVELOPMENT, DESKTOP, ORACLE DBA I MOBILE APPLICATION এই স্কলারশিপ স্কিম-এ আবেদন করার জন্য একজন প্রার্থিকে যে কোন বিষয়ে কমপক্ষে ¯œাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের প্রাথমিক দক্ষতা (MS OFFICE, INTERNET BROWSING) থাকতে হবে। আগ্রহী প্রার্থিরা জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং এক কপি ছবি সহ [email protected] এ আবেদন করতে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০১৪ এবং কোর্স শুরুর তারিখ ৬ই ডিসেম্বর ২০১৪। যারা উক্ত স্কলারশীপ লাভে যোগ্য হতে পারবেন না তাঁরাও এই কোর্সগুলো ৭৫ হাজার টাকার বিনিময়ে শিখে অর্থনৈতিক ভাবে নিজেকে স্বাবলম্বী এবং সচ্ছল করে গড়ে তোলার সুযোগ গ্রহন করতে পারেন।
পিপল এন টেক ঢাকা ক্যাম্পাসে QTP, SELENIUM Ges PERFORMANCE TESTING COURSE এর পরবর্তী কোর্স শুরু হবে আগামী ৭ই নভেম্বর ২০১৪ থেকে এবং WEB DEVELOPMENT, DESKTOP, ORACLE DBA I MOBILE APPLICATION কোর্স শুরু হবে ৬ই ডিসেম্বর ২০১৪। যোগাযোগঃ ১-৮৫৫-৫৬২-৭৪৪৮ (যুক্তরাষ্ট্র)। বাংলাদেশের ঠিকানা: ১৫১/৭, গ্রীন রোড, গুডলাক সেন্টার, ৭মতলা, ঢাকা (বাংলাদেশ)। Email: [email protected]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV