নিউইয়র্কে পোষা কুকুরকে মিলিয়ন ডলারের সম্পত্তি উইল করে দিলেন এক বৃদ্ধা
পোষা প্রাণীর জন্য মানুষ কত কিছুই না করে। তবে যুক্তরাষ্ট্রের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা যা করলেন তা হয়তো সব কিছুকে ছাড়িয়ে গেছে। ওই মহিলা এক মিলিয়ন ডলারের সমমূল্যের সম্পত্তি তার একটি পোষা কুকুরের নামে উইল করে দিয়েছেন! সম্পত্তির মধ্যে রয়েছে পরিধেয় অলংকার, একটি ট্রাস্ট ফান্ড ও নিজের অবকাশ যাপনের একটি বাড়ি। খবর ইন্ডিয়া টুডে’র
দয়ালু ওই মহিলার নাম রোজ অ্যান বলাসনি। সে নিউইয়র্কের বাসিন্দা। তার পোষা কুকুরটির নাম ‘বেল্লা মিয়া’। নিউইয়র্ক পোস্ট রোজকে উদ্ধৃত করে তাদের এক প্রতিবেদনে জানায়, ‘আমার জীবদ্দশায় বেল্লা যে রকম আরামদায়ক জীবনযাপনে অভ্যস্ত আছে আমার মৃতু্যর পরও যাতে সে একই রকম বিলাসবহুল জীবনযাপন করতে পারে সেজন্যই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’
পোষা কুকুরকে এত বিশাল পরিমাণ সম্পত্তি উইল করে দেওয়ার বিষয়ে রোজের দুই ছেলের কোনো আপত্তি নেই বলেও তিনি জানিয়েছেন। বরং এতে তারা খুশি। এ বিষয়ে ব্যাখা দিয়ে রোজ বলেন, ‘তারা খুশি বোধ করছে কারণ তারা বেল্লার চেয়ে বেশিই পাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘ আমার সন্তানরা বড় হয়ে গেছে এবং তারা সফল। তাদের আমার টাকার দরকার নেই। তারা জানে বেল্লা আমার স্বামী ও আমাকে কতটা সুখি করেছে।’ তার দুই ছেলের নাম লুইস [৩৮] ও রবার্ট [৩২বছর]।
বেল্লা মিয়ার বর্তমান বয়স ৩ বছর। এত অল্প বয়সেই সুন্দর পোষা প্রাণী হিসেবে সে বেশ কয়েকটি পুরস্কারও জিতেছে। এর মধ্যে রয়েছে ২০১৪ পাপি প্রম পুরস্কার এবং ২০১৩ ও ২০১৪ সালে নিউইযর্ক পেট ফ্যাশন শো পুরস্কার।বিডি-প্রতিদিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!