Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি চূড়ান্ত : বিপুল অভ্যর্থনার ব্যাপক প্রস্তুতি!

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: September 17, 2013 | 7:13 AM

এনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর তাঁর জন্মদিনে প্রবাসীদের নাগরিক সংবর্ধনা গ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথে বৈঠকে মিলিত হবেন। এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রীর আগ্রহে। এনাকে এ তথ্য জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন। রাষ্ট্রদূত মোমেন বলেন, জাতিসংঘে সদস্য রাষ্ট্রসমূহের সরকার প্রধানদের সম্মানে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্টলেডি মিশেল ওবামার দেয়া ডিনারে অংশগ্রহণের মাধ্যমে ২৩ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ঐদিনই সকালে আমিরাতের ফ্লাইটে শেখ হাসিনা জেএফকে-তে অবতরণ করবেন। এয়ারপোর্টে দলীয় নেতা-কর্মী ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীরা শেখ হাসিনাকে সাদর অভ্যর্থনা জানাবে। ওয়াশিংটন ডিসি, বস্টন, ফিলাডেলফিয়া, কানেকটিকাট, নিউজার্সীসহ বিভিন্ন স্থানের প্রবাসীরাও আসবেন এয়ারপোর্টে বর্ণাঢ্য আয়োজনে অভ্যর্থনা জানাতে। রাষ্ট্রদূত মোমেন বলেন, প্রধানমন্ত্রী এবার ব্যস্ততম সময় অতিবাহিত করবেন। জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সাথে দীর্ঘ এক বৈঠকে মিলিত হবেন তিনি। ২৭ সেপ্টেম্বর অপরাহ্নে সাধারন পরিষদে বাংলাদেশের বক্তব্য বাংলায় উপস্থাপন করবেন শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর সকালে নিউইয়র্ক ত্যাগ করবেন ঢাকার উদ্দেশ্যে। 

09172013_008_NY_PRABASHএদিকে নিউইয়র্কে শেখ হাসিনাকে সাদর সংবর্ধনা এবং জাতিসংঘে ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশের ব্যাপক প্রস্তুতি চলছে আওয়ামী পরিবারসহ বিভিন্ন সংগঠনে। টাউন হল মিটিং হচ্ছে এ উপলক্ষে। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এসব টাউন হল মিটিংয়ের সমন্বয় করছেন। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এনাকে বলেন, মহাজোট সরকারের শেষ মেয়াদে প্রধানমন্ত্রীর এ সফরের তাৎপর্য বিশাল। তাই নিউইয়র্কে তাকে নাগরিক সংবর্ধনাও ব্যাপক আয়োজনে করা হবে। সকলে একযোগে কাজ করছি সংবর্ধনাসহ সকল কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্নে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV