নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম মরক্কোয় রাষ্ট্রদূত নিযুক্ত
নিউইর্য়ক: নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: মনিরুল ইসলামকে মরক্কোয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে। সেপ্টেম্বর ২০১২ সালে তিনি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কনসাল জেনারেল হিসাবে যোগদান করেন। নিয়মিত বদলীর অংশ হিসাবে সম্প্রতি মনিরুল ইসলামকে মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়।
জনাব মনিরুল ইসলাম ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথমস্থান অধিকার করে পররাষ্ট্র সার্ভিসে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করার পর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পররাষ্ট্র বিষয়ক ও বানিজ্যের উপর ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। মন্ত্রনালয়ের বিভিন্ন শাখায় কাজ করার পর ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ হাই কমিশন, সিঙ্গাপুরে প্রথম বৈদেশিক পোস্টিং-এ যোগদান করেন। তারপর ক্রমান্বয়ে জনাব ইসলাম স্পেনের মাদ্রিদ, চীনের বেইজিং এবং সর্বশেষ কানাডার অটোয়াতে উপÑরাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭ সালে ব্রুনাই এবং ২০১২ সালে ব্রাজিলে বাংলাদেশ সরকারের পক্ষে দূতাবাস উদ্বোধন করে দেশ দুটিতে কিছুদিন কাজ করেন। তিনি সরকারী প্রতিনিধি হিসাবে এবং ব্যক্তিগতভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। জনাব মনিরুল ইসলাম ২০০৮ সালে সরকারের যুগ্মসচিব তথা রাষ্ট্রদূত পদমর্যাদায় পদোন্নতি লাভ করেন এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিভিন্ন অনুবিভাগে মহাপরিচালক হিসাবে কাজ করেন।
উল্লেখ্য, মরক্কোয় অবস্থানকালে তিনি একই সাথে মালি, সিয়েরা লিয়ন, সেনেগাল ও নাইজেরিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করবেন। বস্তত: পুরো পশ্চিম আফ্রিকার অনেকগুলো দেশের মধ্যে একমাত্র মরক্কোতেই বর্তমানে বাংলাদেশের দূতাবাস রয়েছে বিধায় এই বিস্তীর্ন আফ্রিকান দেশগুলোর সাথে কূটনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক বজায় রাখতে মরক্কোতে নিযুক্ত রাষ্ট্রদূত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!