Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয়তাবাদি রাজনীতি কোন পথে এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা মুক্তিযোদ্ধা দলের

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: November 27, 2017 | 5:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘একাত্তরের ন্যায় আরেকটি যুদ্ধের জন্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে এ যুদ্ধ অস্ত্র হাতে নয়, ব্যালটে করতে হবে। সামনের নির্বাচনে ব্যালট যুদ্ধে জয়ী করতে হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোটকে’-প্রবাসীদের প্রতি এ আহবান রেখেছেন জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি আবু মো. ইশতিয়াক আজিজ উলফৎ।

২৬ নভেম্বর রোববার রাতে বিএনপির সহযোগী সংগঠন ‘জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দল’র যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ‘বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয়তাবাদি রাজনীতি কোন পথে এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে ইশতিয়াক আজিজ উলফৎ আরো বলেন, ‘বাংলাদেশ পরিচালিত হচ্ছে বহির্বিশ্বের মুরুব্বীদের নির্দেশে। এ কারণে, বর্হিশক্রু প্রতিরোধ করা যায় এমন কোন অস্ত্র-সামগ্র্রি ক্রয় করতে সক্ষম হচ্ছে না বাংলাদেশ। যার পরিণতিতে বার্মার মত একটি রাষ্ট্রের আক্রমণের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণেও সক্ষম হইনি আমরা। এভাবেই বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করে স্বাধীনতাকে ভ’লুন্ঠিত করা হয়েছে।’ উলফৎ অভিযোগ করেন, ‘এমন পরিস্থিতিকে মেনে নেয়া যায় না। তাই গণতান্ত্রিক পথেই বর্তমান সরকারকে বিদায় করতে হবে।’

নিউইয়র্ক সিটির ব্রুকলীনে গ্রীণহাউজ রেস্টুরেন্টের পার্টি সেন্টারের এ আলোচনায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবরউদ্দিন এবং পরিচালনা করেন যৌথভাবে সংগঠনের সেক্রেটারি মুক্তিযোদ্ধা মো. সুরুজ্জামান এবং ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি।

আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট বলেন, ‘পারস্পরিক বিশ্বাসের সংকটে বিএনপি আজ সাংগঠনিকভাবে খুবই দুর্বল। এহেন অবস্থা কাটিয়ে উঠতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের ঐক্যবদ্ধ করার বিকল্প নেই।’

নিউইয়র্ক অঞ্চলের বাংলাদেশীদের সর্বজনীন প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্ক’র বোর্ড অব ট্রাস্টিও অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘সামনের জাতীয় নির্বাচন হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যে, দেশপ্রেমিক প্রতিটি মানুষকে একাত্তরের ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি নেতৃত্বাধীন জোটকে বিপুল বিজয় দিতে।’ ‘রোহিঙ্গা ইস্যুর স্থায়ী সমাধানেও খাঁটি দেশপ্রেমিকদের সমন্বয়ে সরকার গঠনের বিকল্প নেই’-মন্তব্য অধ্যাপক দেলোয়ারের।

আলোচনায় আরো অংশ নেন মুক্তিযোদ্ধা কাজী আজহারুল হক মিলন ও আলী ইমাম মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান ও মোস্তফা কামাল পাশা বাবুল, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, ব্রুকলীন বিএনপির উপদেষ্টা শাহীন সিদ্দিকী, সন্দ্বীপ জাতীয়তাবাদি ফোরামের নেতা হায়দার আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, নিউইয়র্ক স্টেট বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, আবুল বাশার, এবাদ চৌধুরী প্রমুখ।

শুরুতে মাওলানা আবুল কালাম আজাদ কর্তৃক পবিত্র কোরআন থেকে পাঠের পর প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সকলে দাঁড়িয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV