Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: January 30, 2024 | 5:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আমরেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক, ক্রিড়া, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী ও আহবায়ক কমিটির সদস্য সচিব মাইনুল উদ্দিন মাহবুবের যৌথ পরিচালনায় মতবিনিময় সভা গত সোমবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় আয়োজনে বিভিন্ন খুঁটিনাটি এবং প্রস্তুতি সম্পর্কে আগত অতিথিদের অবহিত করেন আহ্বায়ক কমিটির সদস্যরা। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক ফারুক চৌধুরী, যুগ্ম আহবায়ক ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারী ও সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ নওশেদ হোসেন, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ ও সদস্য মোঃ সাদি মিন্টু। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য আতাউল আলম প্রমূখ।
সভায় জানানো হয় ইতিমধ্যে প্রায় ৪০টি সংগঠন তাদের নিজ নিজ সংগঠনের নাম নিবন্ধন করেছেন। এসময় প্রবাসের সকল সংগঠনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে যাতে তারা তাদের সংগঠনের নাম নিবন্ধন করেন। প্রতি বছরের ন্যায় এবারও নিবন্ধন ফি ১০০ ডলার ধার্য করা হয়েছে। নিবন্ধনকৃত সকল সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের ছবি এবং নাম ও ফোন নাম্বার সহ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের বিশেষ প্রকাশনীতে দেয়া হবে। এছাড়াও যদি কেউ বিশেষ প্রকাশনীতে লেখা দিতে আগ্রহী হন তাহলে তাদেরকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করে তা দেয়ার আহ্বান জানানো হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবারও আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে যথাযোগ্য মর্যাদায় সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হবে।
এদিকে, মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ সোসাইটির সাথে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা’র নেতৃবৃন্দ নিউইয়র্কের বিভিন্ন প্রতিষ্ঠানে ভুলভাবে বাংলা বাক্য ও শব্দ ব্যবহার করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে যাতে শুদ্ধভাবে বাংলা ভাষা লেখা হয়, সেই সেই আন্দোলনের সাথে সোসাইটিকে সম্পৃক্ত করার লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন। এতে বক্তব্য রাখেন আমাদের সাধারণ সম্পাদক রেজা রহমান, স্মারক লিপি পাঠ করেন দীলিপ মোদক। এই পদক্ষেপকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া। তিনি তার বক্তব্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অন্যান্য বক্তারা ‘শুদ্ধভাবে বাংলা লেখা’ কর্মসূচীকে স্বাগত জানান। স্মারকলিপি প্রদানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মাহফুজ তুহিন। এর পরের পর্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন সাংগঠনিক সম্পাদক ফাহমিদা চৌধুরী লুনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ