নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নভেম্বরে : মোট ভোটার ১৮১৮৩, আয় সাড়ে ৩ লাখ ডলার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরে। সোসাইটির সদস্য ও ভোটার হবার শেষ দিন ছিল ৩০ জুন রোববার। এবারের নির্বাচনে বাংলাদেশ সোসাইটির মোট ভোটার সংখ্যা ১৮১৮৩। এর মধ্যে আজীবন সদস্য ৮৫৩ জন। রোববার ভোট জমা পড়ছে প্রায় ১০ হাজার। এর আগে জমা পড়েছিল প্রায় ৭ হাজার। আজীবন সদস্য বাদে ভোট মোট জমা হয়েছে ১৭৩৩০। এর থেকে সোসাইটির আয় হয় ৩ লাখ ৪৬ হাজার ৬০০ ডলার।

একটি সুত্র জানিয়েছে, সোসাইটির নির্বাচনে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল প্রায় চুড়ান্ত। অপর প্যানেলের সভাপতি রব মিয়া নাকি রহুল আমিন সিদ্দিকী তা এখনও ঠিক হয়নি। তবে রুহুল প্রার্থী হলে জাহিদ মিন্টু তার সাথে সাধারন সম্পাদক প্রার্থী হবেন। আর রব মিয়া সভাপতি প্রার্থী হলে তাদের সাধারন সম্পাদক খুঁজতে হবে। তা স্পষ্ট হতে আরও কয়েকদিন সময় লাগবে।
সুত্র জানিয়েছে, বাংলাদেশ সোসাইটির ভোট জমা দেবার বিবেচনায় সেলিম-আলী প্যানেল কয়েক হাজার বেশি সদস্য ফরম জমা দিয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি