নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বৈশাখী মেলা ১৪ এপ্রিল
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইন্ক বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী মেলার আয়োজেন করবে। আগামী ১৪ এপ্রিল শুক্রবার পহেলা বৈশাখ-এর দিন জ্যাকসন হাইটসস্থ বেলাজিনো ব্যাঙ্কুয়েট সংলগ্ন পার্কিং লটে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার কার্যক্রম চলবে বেলা ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত। মেলায় স্টল ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১২ মার্চ রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সোসাইটির কার্যকরী পরিষদের সভায় বৈশাখী মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। সভার সিদ্ধান্ত মোতাবেক বৈশাখী মেলা সফল করার জন্য সোসাইটির সহ সভাপতি আবুল খালেক খায়েরকে আহ্বায়ক, কার্যকরী পরিষদের সদস্য আজাদ বাকেরকে সদস্য সচিব, এম কে জামানকে প্রধান সমন্বয়কারী ও সারোয়ার খান বাবুকে সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়। সভার অপর এক প্রস্তাবে আগামী ১৮ মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় ব্রুকলীনস্থ নোয়াখালী সমিতি ভবনে ইমিগ্রেশন বিষয়ক এক সেমিনারের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্র বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানায়, সভায় আগামী ২৬ মার্চ বোববার ব্রুকলীনের পিএস ১৭৯ মিলনায়তনে আয়োজিতব্য বাংলাদেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান সফল করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে থাকবে শিশু-কিশোর-কিশোরীদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর