নিউইয়র্কে বিএনপি নেতা আশিককে ছাতক সমিতির সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম :: ছাতক সমিতি ইউএসএ ইনকে’র উদ্যোগে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিকের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়। গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ম্যানহাটানে থার্ড এভিনিউ ১১৯ স্ট্রিটে পলাশ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ছাতক সমিতি ইউএসএ ইনকের সভাপতি এস এম জলিল। সমিতির সাধারণ সম্পাদক মানিক আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি আশিকুর রহমান আশিক। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ছাত্র যুবককে বিভিন্নমুখি উন্নয়ন কার্যক্রম ও তাদের সুশিক্ষিত, সভ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সচেষ্ট হতে হবে। আশিক দেশ-প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের জন্যে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন। ছাতকের গোবিন্দগঞ্জ হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আশিকুর রহমান আরও বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকা-ের আওতামুক্ত রাখা হবে।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন সভাপতি ইকবাল আহমেদ মাহবুব, উপদেষ্টা মাশুকুল হক, উপদেষ্টা রশিদ আহমদ ও জিল্লুল¬ হক।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এম এ খালেক, জুনেদ চৌধুরী, মোঃ রইছ আলী, আলাল আহমদ, আরজ মিয়া, আবদুল ওয়াদুদ, আব্দুল কাদের, আবু ইসলাম, ইমতিয়াজ আহমদ বেলাল, মোঃ ফয়জুল ইসলাম, হারুন ইসলাম, সুমন আহমদ, শুকুর আলী, মোঃ মতিন, আশিক মিয়া, মোঃ ইকবাল, মাসুক আহমদ প্রমুখ। ছাতক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় বক্তারা কমিউনিটির উন্নয়ন কর্মকা- ও অগ্রযাত্রায় আশিকুর রহমান আশিকের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুনসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি আশিকুর রহমান আশিক গত ৬ ডিসেম্বর শনিবার ব্যক্তিগত সফরে নিউইর্য়ক আসেন। সফরকালে বৃহত্তর সিলেট প্রবাসীদের সাথে তিনি কুশল বিনিময় করবেন। বিএনপি নেতা আশিক আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশের উদ্দেশে নিউইর্য়ক ত্যাগ করবেন বলে জানা গেছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল