Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র বিজয় দিবস উদযাপন : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: December 19, 2014 | 9:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ৪৪তম মহান বিজয় দিবস উদযাপন করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে আলোচনা সভা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন নবনির্বাচিত সভাপতি আজমল হোসেন কুনু, ট্রাস্টিবোর্ডের সদস্য রশিদ আহমেদ ও এম এ কাইয়ুম, বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আতাউর রহমান সেলিম, সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কোষাধ্যক্ষ মো: রুহুল আমিন সিদ্দিকী, সমন্বয়কারী আহবাব এইচ চৌধুরী, উদযাপন কমিটির সদস্য সাদি মিন্টু ও জে মোল্ল¬া সানি, বৃহত্তর কুমিল্ল¬া সমিতির সভাপতি ফিরোজ পাটওয়ারী, এটর্নি ব্রুস ফিশার, সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজিবুর রহমান, হাফেজ হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আলহাজ্জ্ব মোঃ নুরুল ইসলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সৃজনী শ্রেয়া গীতা ও ভদন্ত মুদিতারতœ ভিক্ষু পবিত্র ত্রিপিটক পাঠ করেন। এক মিনিট নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয়। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজানোর পর মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিজয় দিবস উদযাপন কমিটির সব কর্মকর্তা, সোসাইটির বিদায়ী ও নব-নির্বাচিত কমিটির উপস্থিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়াসী চৌধুরী ও সাবেক সাহিত্য সম্পাদক আবদুল মান্নান, নব-নির্বাচিত সহ-সভাপতি মোঃ ফারুক মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, কার্যকরী সদস্য নাদের এ আইয়ুব, সিরাজুল হক জামাল, নাসির উদ্দিন আহমেদ, আবুল কাশেম চৌধুরী প্রমুখ।
আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আজমল হোসেন কুনু, আতাউর রহমান সেলিম, রশিদ আহমেদ, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, ব্যান্ডেসের সভাপতি আবদুস শহীদ, আবদুল বাসিত চৌধুরী, এম এ কাইয়ুম, বাংলাদেশ ব্রঙ্কস সোসাইটির সভাপতি শামীম মিয়া, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি রেজাউল ইসলাম সেলিম, আহবাব এইচ চৌধুরী, জুনায়েদ আহমেদ চৌধুরী, নাসিদ আহমেদ, ফরিদা ইয়াসমীন, নাসরীন আহমেদ, সালে আহমেদ, মঈনুল হক চৌধুরী, নাসির উদ্দিন, হাজী হাসিবুর রহমান, অধ্যাপক খলিলুর রহমান, অধ্যাপক ওয়াজিউল্ল¬া, তোফায়েল আহমেদ চৌধুরী, এটর্নি ব্রুস ফিশার, ফিরোজ পাটওয়ারী, অধ্যক্ষ মুজিবুর রহমান, রিয়াজ উদ্দিন কামরান প্রমুখ।
অনুষ্ঠানে আবদুর রহিম হাওলাদার তার সূচনা বক্তব্যে মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উদযাপন কমিটির সদস্য সচিব সিরাজউদ্দিন আহমেদ সোহাগ মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে বলেন, মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়েছেন। পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। তিনি ব্রঙ্কসবাসীসহ অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এটর্নি ব্রুস ফিশার বলেন, এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। বাংলাদেশীরা তাদের স্বাধীনতার জন্য গর্ববোধ করা উচিত।
বাংলাদেশ সোসাইটির নব-নির্বাচিত সভাপতি আজমল হোসেন কুনু সোসাইটির ভবিষ্যত পরিকল্পনা উল্লেখ করে বলেন, আমরা বিজয় দিবসসহ সব জাতীয় দিবস পালনের উদ্যোগ নেব। বঙ্কসবাসীর দীর্ঘদিনের দাবিগুলো পূরণে আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো হবে। বাংলাদেশ সোসাইটির বিদায়ী কর্মকর্তাদের যথাযোগ্য সম্মান জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে কামাল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বঙ্কসবাসীদের দাবী পূরণে ভবিষ্যতে আর কোন বাধা থাকবে না বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিল তাদের সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি। এখনো স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। তারা ক্ষোভের সাথে বলেন, দেশ স্বাধীনের ৪৪ বছরেও জাতি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পায়নি। তারা নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনার আহ্বান জানান।
স্বাধীনতা যুদ্ধে যার যা অবদান তাকে সেই সম্মান দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ণের আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশীদের সর্বোচ্চ এ সংগঠনটি। বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিল সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি। স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধারা আজও অবহেলিত, নিগৃহীত। এটা দুঃখজনক।
আলোচনা পর্বের পর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বেশ ক’জন প্রবাসী মুক্তিযোদ্ধাকে মেডেল উপহার দিয়ে সম্মানিত করা হয়। তাদের প্রদত্ত মেডেলে ইংরেজীতে লেখা ছিল: স্যালিউট টু ফ্রিডম ফাইটার্স, ভিক্টোরী ডে ২০১৪।
সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, তোফায়েল আহমেদ চৌধুরী, মোঃ সুনাম উদ্দিন, অধ্যক্ষ সৈয়দ মুজিবুর রহমান, নূর-ই এলাহী, আবুল কে এম এ রশিদ, কৃষিবিদ আবদুস সবুর, আবদুল বাছিত চৌধুরী, আবুল মনসুর, ফিরোজুল ইসলাম পাটওয়ারী, হুমায়ুন কবীর, মনির হোসেন এডভোকেট, রশিদ আহমেদ, সাংবাদিক ও গবেষক মোহাম্মদ জয়নাল আবেদীন, শেখ খলিলুর রহমান প্রমুখ।
বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও বাংলা হস্তাক্ষর লিখন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্তদের পুরস্কৃত করা হয়। এরা হলেন সাবন্তী শ্রেয়া, নুসরাত নাফিহা, লিপন লামিয়া, মানতিয়া মমো, মাহনূর বেগম হোসেন, ফারিহা জাফরীন, মিলাদ্রী নন্দী, নীথিকা নেনী, উদ্দীপ্ত নন্দী, ইশা সরকার প্রমুখ। এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী অন্যান্য সবাইকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং শিশু-কিশোরদের পুরস্কার প্রদানের অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ব্রঙ্কসে মামুন’স টিউটোরিয়ালে বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও বাংলা হস্তাক্ষর লিখন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। মামুন’স টিউটোরিয়াল ও সোসাইটির কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিপুল সংখ্যক প্রতিযোগি এতে অংশ নেয়।
এরপর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমে সম্মিলিত নৃত্য এবং পরে শিল্পীদের একক সংগীত দর্শকদের মুগ্ধ করে। নৃত্য পরিবেশনে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস এবং বাংলাদেশ কালচারাল সোসাইটি’র সুর ঝংকার স্কুলের শিল্পীরা অংশ নেন।
উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, বিউটি দাস, চন্দ্রা রায়, জিল্ল¬ুর রহমান, সুলতান মাহমুদ, ন্যান্সী খান, শম্পা জামান, বাংলাদেশ সোসাইটির নব-নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় প্রমুখ।
কবিতা আবৃতি করেন মোঃ নাসির উল্ল¬া ও মাকসুদা আহমেদ। মমু আনসারী স্বাধীন বাংলা বেতারের চরমপত্রখ্যাত মরহুম এম আর আকতার মুকুলের ‘চরমপত্র’ এর অংশ বিশেষ উপস্থাপন করেন।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন অয়েল কেয়ার’র সালেহ আহমেদ, মামুন’স টিউটোরিয়ালের সত্ত্বাধিকারী শেখ আল মামুন এবং ল’ অফিস অব এইচ ব্রুস ফিশার।
স্মরণিকায় বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে সহযোগিতা করে স্টার্লিং ফার্মেসী, এসএনএস একাউন্টিং এন্ড জেনারেল সার্ভিসেস, ডট নেট গ্রাফিক মিডিয়া, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক্, ওয়ালি খান ডিডিএস এবং ফিউচার হোমস রিয়ালটি কোং। অনুষ্ঠানটি নিউইয়র্কের টাইম টিভি সরাসরি সম্প্রচার করে।
৪৪তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি’এর পক্ষ থেকে ‘বিজয়’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV