Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিপুল উৎসাহ উদ্দীপনায় সরস্বতী পূজা উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: January 31, 2015 | 9:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা। এ উপলক্ষে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, ওঁম শক্তি মন্দির, হিন্দু কল্যাণ পরিষদ, হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া সম্প্রদায়, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, সনাতনী সেবা সংঘ ব্রঙ্কস ইউএসএ ইন্ক, বাংলাদেশ বেদান্ত সোসাইটি, বেদান্ত এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। প্রতিকুল আবহাওয়া থাকলেও পূজায় অসংখ্য ভক্তের সমাগম ঘটে।

দিব্যদামে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ

P 1
উডসাইডের দিব্যদামে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ বানী অর্চ্চনায় মিলিত হয় ২৫ শে জানুয়ারী রবিবার। অনেক দর্শক ও ছোট ছোট ছেলে মেয়েদের কলরবে মুখরিত হয় পূজা মন্ডপ। যথারীতি পূজার পর অঞ্জলী হাতে খড়ি ও প্রসাদ বিতরণ ছিলো উল্লেখযোগ্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বও ছিলো আকর্ষনীয়। পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর রায় ও সাধারণ সম্পাদক প্রভাষ চন্দ্র মন্ডল সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

ওঁম শক্তি মন্দিরে সরস্বতী পূজায় ভক্তদের উপচে পড়া ভিড়P 3
বিপুল উৎসাহ উদ্দীপনা ও অসংখ্য ভক্ত অনুরাগীদের সমাগম ও পূজা অর্চনায় মধ্য দিয়ে গত ২৪ জানুয়ারী শনিবার ওঁম শক্তি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। এদিন সকাল ১০টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রথম পূজা শুরু হয় সকাল ১০টায়। এরপর বেলা ১১টায় ছোটদের হাতে ঘড়ির মাধ্যমে তাদের শিক্ষা জীবন শুরু করানো হয়। দুপুর ১২টায় দেয়া হয় পুস্পাঞ্জলি। এছাড়া দিনভর চলে আরতী, অঞ্জলী সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এত ভক্তিমূলক গান ও কীর্তন পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। কীর্তনে অংশ নেয় ডা: অশোক সাহা ও মন্দিরের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ কুন্ডু। রাত ৯টায় পরিবেশিত হয় শম্পা চৌধুরীর পরিচালনায় ও জীবন চৌধুরীর রচনায় শিশু কিশোরদের বিশেষ নাটক “ভাগবতী ভারতী দেবী”।
উল্লেখ্য জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে অবস্থিত ওঁমশক্তি মন্দির দিন দিন ভক্ত অনুরাগীর সংখ্যা বেড়েই চলেছে। এদিনের অনুষ্ঠানে প্রায় এক হাজার ভক্ত অনুরাগীর উপস্থিতিই তার প্রমাণ। মন্দিরের সভাপতি অসীম দে শংকর ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ রায় আগত সকল ভক্ত অনুরাগীর সাথে কুশল বিনিময় করেন ও সবাইকে স্বাগত জানান।

উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ

P 4
জ্ঞান ও বিদ্যা অন্বেষায় ‘সরস্বতী দেবী’র আরাধনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ‘উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ’র আয়োজনে শ্রী শ্রী সরস্বতী পূজা। গত ২৪ জানুয়ারি শনিবার দিনব্যাপী পূজা অনুষ্ঠিত হয় জ্যামাইকা ১৫০-২৬ হিলসাইড এভিনিউয়ের ‘বাবা বালক নাথ মন্দিরে’। বিপুল সংখ্যক ভক্ত ও এ প্রজন্মের তরুণ-তরুণীদের উপস্থিতিতে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরোহিত শ্রী মনোরঞ্জন চক্রবর্তী ও রণজিৎ ভাদুড়ী। পূজা শুরু থেকে শেষ পর্যন্ত রাধাগোবিন্দের ভোগারতি, খাতে-খড়ি, গীতা পাঠ, অঞ্জলি, মহাপ্রসাদ ছাড়াও প্রবাসের থাকবে খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজায় এ প্রজন্মে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সংগঠনের সভাপতি উমেশ পাল ও সাধারণ সম্পাদক প্রাণজিৎ দাস জানান, সনাতন ধর্মের লোকজন প্রাচীনকাল হতেই সরস্বতী দেবীর অর্চনা করে আসছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। তারা বলেন, জ্ঞান ও বিদ্যা অন্বেষায় এই দেবীর আরাধনা করলে দেবী মনোবাসনা পূরণ করেন। এই বিশ্বাসে বরাবরের মতো এবারো বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের জন্য দেবী সরস্বতীর আরাধনা করেন ভক্তরা। তাই এ পূজায় ছাত্রছাত্রীরা অংশগ্রহন সব সময়ে বেশি থাকে। আজকের অনুষ্ঠানেও এর ব্যত্যয় ঘটেনি। তারা বলেন, প্রবাসে একটা অনুষ্ঠানের আয়োজন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ভক্তকুলের সার্বিক সহযোগিতায় নতুন প্রজন্মকে আমাদের ধর্মীয় কৃষ্টি-কালচারের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। নেতৃদ্বয় আরো বলেন, সম্প্রতি অনুষ্ঠিত দুর্গাপূজা, শ্যামা আর এখন সরস্বতী পূজা সফলভাবে সম্পন্ন করার পিছনে ভক্তবৃন্দের আন্তরিক সহযোগিতা, আর্থিক অনুদান, পরামর্শ আমাদের প্রেরণার উৎস। তারা আগামীতে হিন্দু কল্যাণ পরিষদের যে কোনো অনুষ্ঠান বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সমর শীল, শ্যামল বিশ্বাস, বিমল পাল, সদানন্দ হালদার, চয়ন পালসহ আরো অনেকে।

হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া সম্প্রদায়
এবারই প্রথম হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া সম্প্রদায় জ্যামাইকায় আমেরিকান সেবা আশ্রম মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে। দিনব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয় ২৫ জানুয়ারী রবিবার। হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশনের পূজায় যথারীতি অঞ্জলী প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু কিশোরদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ

শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ গত ২৫ জানুয়ারী শনিবার ১২-৩০ মিঃ থেকে বিকেল পর্যন্ত উডসাইডের রাধা মাধব মন্দিরে বিদ্যায়িনী দেবী শ্রী শ্রী সরস্বতী পূজার আয়োজন করে। বাংলাদেশ বেদান্ত সোসাইিিটর পূজা দুপুর ১২টা ৩০মি শুরু হয়। এরপর অঞ্জলী, হাতে খড়ি ,গীতাপাঠ, প্রসাদ বিতরণ ও সাংস্ক”তিক অনুষ্ঠান হয়।

সনাতনী সেবা সংঘ ব্রঙ্কস ইউএসএ ইন্ক
প্রদীপ বৈদ্য : শিশু-কিশোরদের কোলাহলে মুখরিত আনন্দঘন পরিবেশে ব্রঙ্কসের সর্ববৃহৎ আদি হিন্দু ধর্মীয় সংগঠন সনাতনী সেবা সংঘ ব্রঙ্কস ইউএসএ ইন্ক এর আয়োজনে পার্কচেষ্টার সেন্ট পল লুথারান চার্চে গত ২৪শে জানুয়ারী শনিবার ‘শ্রীশ্রী সরস্বতী পূজা ও বাণী অর্চনা ২০১৫’ উদ্যাপিত হয়। বিকাল ৫টায় ঢাক, ঢোল, কাশর ও শঙ্খের ধ্বনিতে পূজা, যজ্ঞ, পুষ্পাঞ্জলি ও ছোট্ট সোনামণিদের হাতে খড়ি দেয়া হয়। এরপরই উপবাসীসহ সকলকে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হয়। আর এদিকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় বিশিষ্ট সংগঠক বেবি মজুমদার ও প্রদীপ বৈদ্য’র তত্ত্বাবধানে, মিউজিশিয়ান ঋত্বিক ঘোষের তবলায় ও এ প্রজন্মের তরুণ উপস্থাপক বীপ্রজিৎ মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানের সুচনা হয়। শুরুতেই গীতা থেকে শ্লোক পাঠ করে শোনান সংগঠনের নব নির্বাচিত কার্যনির্বাহী সহ-সভাপতি বাবু সুনীল কৃষ্ণ দে মহাশয়। আর অনুষ্ঠানের অংশ হিসাবে শুরুতেই ভারতী রায়ের পরিচালনায় প্রার্থনা সংগীত ’ওম জয় সরস্বতী মাতা’ গেয়ে শোনান সনাতনী সেবা সংঘের নিজস্ব শিল্পীবৃন্দ। এরপর একে একে রবীন্দ্র সঙ্গীত, আধুনিক গান, ভক্তিমূলক গান, আবৃত্তি, শ্লোক, মন্ত্র, বিভিন্ন ধরণের একক ও দলীয় নৃত্যের ঝংকারে উপচেপড়া দর্শক-ক্তানুরাগী বিমোহিত হন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ক্ষুদে শিশুদের অংশগ্রহনে নৃত্যনাট্য ‘সরস্বতী মা সারদা (সরস্বতি বন্দনা)’ ও ত্রিশক্তি মা সরস্বতী’-র বর্ণিল মঞ্চায়ন। এ দু’টি নৃত্যনাট্যে নৃত্য পরিচালনায় ছিলেন বিদিশা মজুমদার ও সুদিপা দত্ত। অনুষ্ঠানকে আরও আকর্ষনীয় করতে ক্লাসিক গান গেয়ে শোনান আমন্ত্রিত অথিতি শিল্পী দেশ ও প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহমিনা শহীদ ও ওয়েষ্টচেষ্টার থেকে আগত রুনা, বাবলা, লায়ন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুকেই উপহার প্রদান করেন সংগঠনের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান জীবন কৃষ্ণ মন্ডল, কার্যনির্বাহী সহ-সভাপতি সুনীল কৃষ্ণ দে, সাধারণ সম্পাদক তপন দত্ত ও সরস্বতি পূজার আহ্বায়ক বরুণ সাহা। এরপর সদ্যপ্রয়াত বিশিষ্ট কীর্তনিয়া ও সংগঠনের একনিষ্ঠ কর্মী ও সমর্থক রুপেন্দ্র দেবনাথের অকাল প্রয়াণে শোক ও সমবেদনা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছে বছর আরও ব্যাপক আয়োজনের আশাবাদ ব্যক্ত করে নাচ-গানের ছন্দে সকলেই শামিল হয়।
উল্লেখ্য যে, পুরো অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতায় ছিলেন পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসীর কর্ণধার শ্রী গৌরব কোঠারী এবং প্রসাদ নিবেদনে ছিলেন সুনীল কৃষ্ণ দে ও তাঁর পরিবার।

বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক ইন্ক

P 5
গত ২৪ জানুয়ারী শনিবার ১২-৩০ মিঃ থেকে রাত পর্যন্ত জ্যামাইকার ২৫৬ -১১ হিলসাইড এভিনিউয়ের হনুমান মন্দিরে বিদ্যায়িনী দেবী শ্রী শ্রী সরস্বতী পূজার আয়োজন করা হয়। বাংলাদেশ বেদান্ত সোসাইিিটর পূজা দুুপুর ১২টা ৩০মি ঃ শুরু হয় । এরপর অঞ্জলী, হাতে খড়ি, গীতাপাঠ, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । পূজার সার্বিক আয়োজনে ছিলেন আশীষ রায়,রীণা সাহা,সুদৃতা পাল, রতন দাস, অসীম সাহা, জীতেন মন্ডল, নারায়ন পাল, চিত্রা এষ, মাধব সাহা, মনিলাল রায়, উত্তম দাস, কল্পনা পাল, সবিতা রায়, মিন্টু চৌধুরী প্রমুখ। পূজার পৌরহিত্য করেন অসীত চক্রবর্তী।

বেদান্ত এসোসিয়েশন নিউইর্য়ক

P 6
গত ২৪ জানুয়ারী শনিবার ৫ম বারের মত সকাল ১০টা থেকে রাত ১০-৩০মিঃ পর্যন্ত বেদান্ত এসোসিয়েশন, নিউইর্য়ক কুইন্স ভিলেজের ৯৫-৩০ ২২৫ স্ট্রিটের শনিশ্বর মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে। সকাল ১০টা ১মি ঃ পূজাশুরু হয় এরপর অঞ্জলী, হাতে খড়ি, চিত্রাংকন, গীতাপাঠ, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পূজায় সার্বিক আয়োজনে ছিলেন সংগঠনের সভাপতি শ্যামল কুমার রায় ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার চৌধুরী,তরুন চৌধুরী, চিত্তরঞ্জন রায়, ডা. অনিল বড়–য়, জীবন চৌধুরী, তড়িৎ বোস, নুুপুর চক্রবর্তী, রুপা সাহা, রতœা চৌধুরী, সীমা চৌধুরী , চন্দ্রা রায়, মধুসুদন ধর, ঝন্টু সরকার , কুমার ধীরেন প্রমুখ। পূজার পৌরহিত্য করেন প্রভাষ চক্রবর্তী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV