Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মতবিনিময় সভায় স্পীকার শিরীন শারমিন চৌধুরী নারী ক্ষমতায়নে বাংলদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: November 15, 2013 | 3:43 PM

সাখাওয়াত হোসেন সেলিম : বাংলাদেশের বর্তমান সরকারের আমলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সকল স্তরে বাংলাদেশের নারীরা অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। এর ফলে স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত নারীদের অংশগ্রহণ বেড়েছে। সকল ক্ষেত্রেই নারীরা তাদের যোগ্যতার প্রমাণ রেখে নিজের মর্যাদা আদায় করে নিয়েছেন । এর ফলে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায়ই শুধু নয়, আন্তর্জাতিক কূটনীতিতে এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী নারীর সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আর এভাবে বাংলাদেশের বর্তমান সরকারের নারী বান্ধব নীতিমালার কারণে গত পাঁচ বছরে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় নারীর ক্ষমতায়ন ঘটেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধায় জাতিসংঘে বাংলাদেশ মিশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী স্পীকার, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। মিশনের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও অংশ গ্রহণ করেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। জাতিসঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রবাসের আওয়ামীলীগ দলীয় কর্মী সমর্থক ছাড়াও নিউইয়র্কের বাংলা মিডিয়ার বেশ কয়েকজন সম্পাদক- সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্পীকার শিরীন শারমিন চৌধুরী জানান ,জাতিসংঘে ইন্টারপার্লামেন্টারী ইউনিয়নের বার্ষিক সম্মেলন উপলক্ষে তিনি বর্তমানে নিউইয়র্ক সফর করছেন। এ উপলক্ষে তিনি নারী স্পীকারদের নিয়ে অনুষ্ঠিত জাতিসংঘের একটি বিশেষ সম্মেলনেও ভাষণ দান করেছেন। অনুষ্ঠানে স্পীকারের সূচনা বক্তব্যের পর উপস্থিত সুধী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্পীকার শিরীন শারমিন চৌধুরী। বক্তাদের সকলেই বাংলাদেশের প্রথম নারী স্পীকার নির্বাচিত হওয়ায় ড. শিরীণ শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান।
জাতিসংঘের ইকোসক চেম্বারে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এদিন সকাল সাড়ে ৯ টায় ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন এর উদ্বোধনী সভায় যোগদান করেন। জাতিসংঘের এ সভায় পার্লামেন্টারী ইউনিয়ন বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রসংসা করেন। সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘ সাধারন পরিষদের সভাপতি জন এ্যাসলে, ইকোসকের সভাপতি এম্বাসেডর নেস্টার অসরিয়া এবং ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন এর প্রেসিডেন্ট আব্দুল ওয়াহেদ রেডী। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী ও জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ কে আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন। বেলা ১২ টায় স্পীকার জাতিসংঘ সাধারন পরিষদের প্রেসিডেন্ট জন এ্যাসলের আমন্ত্রনে তার দপ্তরে এক সভায় মিলিত হন।
তাছাড়া জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আজ জাতিসংঘে ‘এমডিজিস ইন এলডিসিজ- লেসন লার্নড এন্ড বেস্ট প্র্যাকটিসেজ’ সংক্রান্ত এক সাইড ইভেন্ট এর আয়োজন করে। এতে স্পীকার মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ইভেন্টটির সঞ্চালনায় ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ কে আব্দুল মোমেন। অন্যান্যের মধ্যে ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল এম্বাসেডর জ্ঞান চন্দ্র আচারিয়া, ইকোসকের প্রেসিডেন্ট নেস্টার অসরিয়া, এম্বাসেডর থমাস মির হার্টিং এবং বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী। সভায় মূল যে দিকটি আলোচনায় উঠে আসে তা হল এলডিসিতে বাংলাদেশের সাফল্য যা জাতিসংঘকে অভিভূত করেছে। সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশের বড় সাফল্য রয়েছে।
বাংলাদেশ মিশনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স প্রতিনিধিদল বিকেল সোয়া ৪ টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এর সাথে সাক্ষাৎ করেন। তারা নিজের দেশকে বিভিন্নভাবে সহায়তার আশ্বাস দেন। তারা প্রবাসে থেকেও আজ দেশের উন্নয়নে তাদের সুদুর প্রসারী হাত বাড়িয়ে দিয়েছেন সর্বক্ষেত্রে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV