নিউইয়র্কে মহাজোট সরকারের সফলতা ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বিরোধীদল নির্বাচন চায় না, চায় যুদ্ধাপরাধীদের বাঁচাতে
ইউএসএ নিউজ অনলাইন.কম : বাংলাদেশের “মহাজোট সরকারের সফলতা ও প্রবাসীদের ভাবনা শীর্ষক” এক আন্তর্জাতিক সেমিনার নিউইয়র্কের জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে অনুষ্টিত হয়েছে। স্থানীয় সময় ১৩ অক্টোবর সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) অনুষ্ঠিত এ সেমিনারে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিলবোর্ড ও বিএনপি-জামায়াত-হেফাজতীদের তান্ডব ও সরকারের সফলতার উপর নির্মিত বিশ মিনিটের একটি ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।
সেমিনারে বক্তারা বলেছেন, বিরোধীদল নির্বাচন চায় না, তারা চায় যুদ্ধাপরাধীদের বাঁচাতে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় বিভিন্ন আলোচক তাদের মতামত ও প্রতিক্রিয়া ব্যাক্ত করেন সেমিানারে।
ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনিরুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাত এবং বাংলাদেশর সকল আন্দোলনে নিহত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিঃ নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিলবোর্ড ও সরকারের সফলতার উপর নির্মিত বিশ মিনিটের একটি ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়। পালকি পার্টি সেন্টারের চারদিকের দেওয়াল ব্যাপী মহাজোট সরকারের উন্নয়ন কর্মকান্ডের স্বচিত্র বিলবোর্ড প্রদর্শন করা হয় এবং উন্নয়ন চিত্র সম্বলিত পুস্তিকা ও সিডি উপস্থিত সবার মধ্যে বিতরন করা হয়।
সেমিনারে আলোচনায় অংশগ্রহনকারী বক্তারা আগামী নির্বাচনে বিজয়ী হতে মুজিব আদর্শের সকল নেতা-কর্মীকে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে পুনরায় শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠার শপথ নিতে বলেন।
সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্থি তুলে ধরে বক্তারা বলেন, এত সফলতার পরও বিএনপি-জামায়াত-হেফাজত এর অপপ্রচার গ্রামে গঞ্জে, মসজিদ মন্দিরে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ বশারত আলী, আকতার হোসেন, সামছুদ্দীন আজাদ, নজমুল ইসলাম ও লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, শ্রমীক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজউদ্দিন সোহাগ, টি মোল্লা, যুবনেতা মিসবাহ আহমেদ, নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসদ সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, আওয়ামী লীগে নেতা মুজিবুল মাওলা, স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, মুক্তিযোদ্ধা সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের জেড এ জয়, জাহাঙ্গীর হোসেন মিয়া, যুবলীগ নেতা ফরিদ আলম, জামাল আহমেদ, শ্রমীক লীগ নেতা কাজী আজিজুর হক খোকন, জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্য্যকরী সদস্য শাহানারা রহমান, জহিরুল ইসলাম, আবুল কাশেম, এম আনোয়ার, এম এ আলম বিপ্লব, শেফু রহমান, রফিক আহমদ, মাহমুদুল মুরাদ, মিজনুর রহমান শিমুল, তৈয়বুর রহমান, আনিসুজ্জামান সবুজ, কবির হোসেন, গিয়াস উদ্দিন বিশ্বাস নান্নু, আব্দুল আমিন প্রমুখ।
সেমিনারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, হেফাজতের নামে জামায়াতে ইসলামী নতুন করে অবির্ভূত হয়ে দেশে অরাজকতা সৃষ্টি আর মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি-জামায়াত আর হেফাজতে ইসলামীর ষড়যন্ত্র, নৈরাজ্য থেকে দেশকে রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ড. সিদ্দিকুর রহমান বলেন, বিরোধীদল নির্বাচন চায় না, চায় যুদ্ধাপরাধীদের বাঁচাতে। তিনি বলেন, সংবিধান অনুযায়ীই দেশের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিজিটাল বাংলাদেশের ফলে দেশের কোন নির্বাচনে কারচুপি করার কোন সুযোগ নেই।
অনুষ্ঠানে সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শাহানারা রহমান ও শেফুু রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, আব্দুল হামিদ, মোঃ তুরান ও আব্দুস সোবাহান সোহাগ।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








