নিউইয়র্কে মান্না দে স্মরণে সর্বজনীন স্মরণ সভা ১৫ নভেম্বর শুক্রবার
নিউইয়র্ক : ঊপমহাদেশের সংগীত জগতের মৃত্যুঞ্জয়ী সম্রাট মান্না দের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে নিউ ইয়র্কে এক সর্বজনীন স্মরণ সভার আয়োজন করা হয়েছে আগামী ১৫ নভেম্বর শুক্রবার। নিউ ইয়র্কে সুধী সমাজ সম্মিলিত ভাবে এই মহান সংগীত সাধকের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে এ বিশেষ স্মরণ সভার আয়োজন করে। শুক্রবার সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে এই বিশেষ অনুষ্ঠান হবে উডসাইডের কুইন্স প্যালেসে।
কিংবদন্তী এ শিল্পীকে সম্মান জানাবার উদ্দেশ্যে ইতোমধ্যে গঠিত হয়েছে মান্না দে স্মরণ সভা কমিটি।
এ কমিটির আহবায়ক হয়েছেন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতা নাসির খান পল এবং যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন রথিন্দ্রনাথ রয় ও শহীদ হাসান।
মান্না দে স্মরণ সভার আহবায়ক কমিটিতে আরও রয়েছেন পন্ডিত রামকানাই দাস,মুত্তালিব বিশ্বাস, নাদিম আহমেদ, তপন মোদক, তাজুল ইমাম, দুলাল ভৌমিক, কাবেরি দাস, সেলিমা আশরাফ, স্বপ্না কাউসার, আরজু মোমেন, শাহরীন সুলতানা, তানভীর শাহীন, শাহ মাহবুব, লেমন চৌধুরী, জীবন বিশ্বাস, সুব্রত বিশ্বাস, তাহমিনা শহীদ, শহীদ উদ্দিন, শান্তনীল ধর, মনিকা রয়, অমিত দে, পার্থ ও সাদি চৌধুরী। মান্না দে স্মরণ সভার সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন মিনহাজ আহমেদ শাম্মু এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মোশাররফ হোসেন। মিডিয়া সমন্বয়কারী মনোনীত হয়েছেন আকবর হায়দার
কিরন এবং মঞ্চ পরিকল্পনায় রয়েছেন শাহ আলম দুলাল।
মান্না দে স্মরণ সভার উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন প্রবাসের সকল পত্রিকা সম্পাদক এবং টিভি মাধ্যমের প্রধানরা।
এতে আরও রয়েছেন সাইয়েদ মোহাম্মদ উল্লাহ, ড. ওয়ালিদ চৌধুরী, নিনি ওয়াহেদ, হোসনে আরা বেগম, মনজুর আহমেদ, রেখা আহমেদ, কামাল আহমেদ, এন মজুমদার, রুবাইয়া হক, নাসরীন আহমেদ, রোকেয়া আকতার, রহিম হাওলাদার ও ফখরুল ইসলাম দেলওয়ার। উপস্থাপনায় থাকবেন জি এইচ আরজু, মনজুর কাদের, মুমু আনসারী, গোপন সাহা, সেমন্তী ওয়াহেদ, মিথুন আহমেদ, লুতফুন নাহার লতা এবং আশরাফুল হাসান বুলবুল।
কমিটির আহবায়ক নাসির খান পল, যুগ্ম আহবায়ক রথিন্দ্রনাথ রয় ও শহীদ হাসান এবং অন্যান্যরা অনুষ্ঠানে যোগ দিতে প্রবাসীদের সাদর আমন্ত্রন জানিয়েছেন।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে