Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটরিয়ালে ১ মার্চ থেকে ফ্রি-এসএটি (SAT) প্রিপারেশন সেশন শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: January 21, 2014 | 4:35 PM

Free SAT preparation seminar took place in Mamun’s Tutorial. https://docs.google.com/file/d/0B_QmOWDc6Z7SMjdUS2ZPeE0tRGc/edit

ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে মামুন’স টিউটরিয়ালে আগামী ১ মার্চ থেকে ফ্রি-এসএটি প্রিপারেশন সেশন শুরু হবে। ব্রঙ্কসের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল ও রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস এর যৌথ উদ্যোগে মাস ব্যাপি এ ফ্রি-এসএটি (SAT) প্রিপারেশন কোর্স অনুষ্ঠিত হবে।Rotary Club Ml1
রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস এবং মামুন’স টিউটোরিয়াল যৌথভাবে গত ২০ জানুয়ারি সোমবার দুপুরে মামুন’স টিউটোরিয়াল-এর নিজস্ব কার্যালয়ে 11th Grade এর ফ্রি-এসএটি প্রিপারেশন সেশনে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে গ্রেডিংয়ের ভিত্তিতে ছাত্র-ছাত্রী বাছাই এবং ক্লাস শেষে বৃত্তি প্রদান করা হবে বলে জানানো হয়। সেমিনারে আগ্রহী সকল ছাত্র-ছাত্রীকে 10th Grade-এর ট্রান্সক্রিপ্ট এবং 11th Grade -এ অধ্যয়নের প্রথম সেমিস্টারের রিপোর্ট কার্ড সহ আগামী ২১শে ফেব্রুয়ারীর মধ্যে মামুন’স টিউটরিয়ালে যোগাযোগ করার জন্য বলা হয়।Rotary Club Ma
সেমিনারে জানানো হয়, 11th Grade-এ অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী থেকে ১৫ জন শিক্ষার্থীকে এ ফ্রি-এসএটি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। আগামী ১ মার্চ থেকে ক্লাস শুরু হবে। টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা সরঞ্জামাদি রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস সরবরাহ করবে।


রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কসের সভাপতি নজরুল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, রোটারিয়ান সাখাওয়াত আলী, রোটারিয়ান রেক্সোনা মজুমদার, রোটারিয়ান নজরুল হক প্রমুখ।
সেমিনারে এসএটির গুরুত্ব তুলে ধরে বলা হয়, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিতে হলে এসএটিতে অবশ্যই ভালো স্কোর থাকতে হবে। চলতি শিক্ষা বর্ষে 11th Grade-এ অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে স্পেশাল শিক্ষা নিয়ে এসএটি তে ভালো স্কোর করতে পারে এ জন্য এ ফ্রি-এসএটি প্রোগ্রামের আয়োজন করা হয়।
সেমিনারে রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস কতৃক দেশে ও প্রবাসে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানানো হয়।
নিউইয়র্কে বাঙালী মালিকানাধীন অনন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন টিউটোরিয়ালে মার্চে অনুষ্ঠেয় ফ্রি-এসএটি প্রোগ্রামে অংশগ্রহণকারী কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হবে বলেও জানানো হয়।
প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীর অংশগ্রহণে ফ্রি-এসএটি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হবে বলে সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন।
প্রিন্সিপাল শেখ আল মামুন বলেন, ফ্রি-এসএটি প্রোগ্রামে অংশগ্রহণের ফলে অন্যান্য ছাত্র-ছাত্রীদের তুলনায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা উচ্চতর শিক্ষা ক্ষেত্রে অনেক ভাল ফলাফল করতে সক্ষম হবে।
শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালে এস এ টি, রিজেন্টস সহ অন্যান্য জরুরী বিষয়ে পড়া-শুনার কোর্স রয়েছে। স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির পাশাপাশি হোমওয়ার্কে সহায়তা দিচ্ছে মামুন’স টিউটোরিয়াল।
শেখ আল মামুন বলেন, ছাত্র-ছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি ছাড়াও স্পেশালাইজড স্কুলে ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয় মামুন’স টিউটোরিয়ালে।
নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখানে ছাত্র-ছাত্রীদের পাঠদান করে থাকেন। শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন আমেরিকান স্কুল ও কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীরাও।
শেখ মামুন বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হলে তার জন্য স্কলারশীপ সহ ভালো কলেজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়, ভালো কলেজে ভালো ফলাফল করলে আকর্ষণীয় চাকরী পাওয়ায় সুযোগ সৃষ্টি হয়। ছেলে-মেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়া-শোনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে বলে জানান মামুন।
সেমিনারে মামুন’স টিউটোরিয়ালের ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবকরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV