নিউইয়র্কে মামুন’স টিউটরিয়ালে ১ মার্চ থেকে ফ্রি-এসএটি (SAT) প্রিপারেশন সেশন শুরু
ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে মামুন’স টিউটরিয়ালে আগামী ১ মার্চ থেকে ফ্রি-এসএটি প্রিপারেশন সেশন শুরু হবে। ব্রঙ্কসের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল ও রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস এর যৌথ উদ্যোগে মাস ব্যাপি এ ফ্রি-এসএটি (SAT) প্রিপারেশন কোর্স অনুষ্ঠিত হবে।
রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস এবং মামুন’স টিউটোরিয়াল যৌথভাবে গত ২০ জানুয়ারি সোমবার দুপুরে মামুন’স টিউটোরিয়াল-এর নিজস্ব কার্যালয়ে 11th Grade এর ফ্রি-এসএটি প্রিপারেশন সেশনে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে গ্রেডিংয়ের ভিত্তিতে ছাত্র-ছাত্রী বাছাই এবং ক্লাস শেষে বৃত্তি প্রদান করা হবে বলে জানানো হয়। সেমিনারে আগ্রহী সকল ছাত্র-ছাত্রীকে 10th Grade-এর ট্রান্সক্রিপ্ট এবং 11th Grade -এ অধ্যয়নের প্রথম সেমিস্টারের রিপোর্ট কার্ড সহ আগামী ২১শে ফেব্রুয়ারীর মধ্যে মামুন’স টিউটরিয়ালে যোগাযোগ করার জন্য বলা হয়।
সেমিনারে জানানো হয়, 11th Grade-এ অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী থেকে ১৫ জন শিক্ষার্থীকে এ ফ্রি-এসএটি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। আগামী ১ মার্চ থেকে ক্লাস শুরু হবে। টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা সরঞ্জামাদি রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস সরবরাহ করবে।
রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কসের সভাপতি নজরুল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, রোটারিয়ান সাখাওয়াত আলী, রোটারিয়ান রেক্সোনা মজুমদার, রোটারিয়ান নজরুল হক প্রমুখ।
সেমিনারে এসএটির গুরুত্ব তুলে ধরে বলা হয়, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিতে হলে এসএটিতে অবশ্যই ভালো স্কোর থাকতে হবে। চলতি শিক্ষা বর্ষে 11th Grade-এ অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে স্পেশাল শিক্ষা নিয়ে এসএটি তে ভালো স্কোর করতে পারে এ জন্য এ ফ্রি-এসএটি প্রোগ্রামের আয়োজন করা হয়।
সেমিনারে রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস কতৃক দেশে ও প্রবাসে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানানো হয়।
নিউইয়র্কে বাঙালী মালিকানাধীন অনন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন টিউটোরিয়ালে মার্চে অনুষ্ঠেয় ফ্রি-এসএটি প্রোগ্রামে অংশগ্রহণকারী কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হবে বলেও জানানো হয়।
প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীর অংশগ্রহণে ফ্রি-এসএটি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হবে বলে সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন।
প্রিন্সিপাল শেখ আল মামুন বলেন, ফ্রি-এসএটি প্রোগ্রামে অংশগ্রহণের ফলে অন্যান্য ছাত্র-ছাত্রীদের তুলনায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা উচ্চতর শিক্ষা ক্ষেত্রে অনেক ভাল ফলাফল করতে সক্ষম হবে।
শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালে এস এ টি, রিজেন্টস সহ অন্যান্য জরুরী বিষয়ে পড়া-শুনার কোর্স রয়েছে। স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির পাশাপাশি হোমওয়ার্কে সহায়তা দিচ্ছে মামুন’স টিউটোরিয়াল।
শেখ আল মামুন বলেন, ছাত্র-ছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি ছাড়াও স্পেশালাইজড স্কুলে ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয় মামুন’স টিউটোরিয়ালে।
নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখানে ছাত্র-ছাত্রীদের পাঠদান করে থাকেন। শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন আমেরিকান স্কুল ও কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীরাও।
শেখ মামুন বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হলে তার জন্য স্কলারশীপ সহ ভালো কলেজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়, ভালো কলেজে ভালো ফলাফল করলে আকর্ষণীয় চাকরী পাওয়ায় সুযোগ সৃষ্টি হয়। ছেলে-মেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়া-শোনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে বলে জানান মামুন।
সেমিনারে মামুন’স টিউটোরিয়ালের ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবকরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights