নিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভায় ড. সিদ্দিকের কাছে এমপি আবু জাহিরকে মন্ত্রী করার দাবী
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ-লাখাই আসনের এমপি আলহাজ্ব এ্যাডভোকেট আবু জাহির বলেছেন, ফিছিয়ে পড়া হবিগঞ্জ এখন আর ফিছিয়ে নেই, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেত্রীত্বে সাড়া দেশের ন্যায় হবিগঞ্জ এখন এক উন্নয়নের মাইল-ফলক।
তিনি বলেন, টানা দুইবারের আওয়ামীলীগের শাসনামলে হবিগঞ্জে অথিতের অনুন্নয়নের সকল গ্লানী মুঁছে ঘুরে দাঁড়িয়েছে। মাইলের পর মাইল শত শত শিল্প কারখানা গুলো হবিগঞ্জকে বিনোয়োগের এক নির্ভর যোগ্য স্থানে পরিণত করেছে।
বিশেষ ভাবে উল্লেখ্য যে, সভার অন্যতম আকর্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্থ প্রিয়ভাজন, সভার বিশেষ অথিতি ড: সিদ্দিকুর রহমানের কাছে সকলের পক্ষ হতে নিউইয়র্ক মহা-নগর আওয়ামীলীগের সেক্রেটারী এমদাদ চৌধুরী এমপি আবু জাহিরকে মন্ত্রী করার জন্য জোড় দাবী করেন। এতে হল রুমের সবাই করতালীর মধ্য দিয়ে এই দাবীর প্রাপ্তির আগাম উল্লাসের সাড়া দেন। ড: সিদ্দিকুর রহমান সকলের দাবীর পরিপ্রেক্ষিতে হাসি-মূখে বলেন যে, আমি প্রাণপণ চেষ্টা করবো। ইনশাল্লাহ্ আগামী বছর এই মঞ্চে এমপি আবু জাহির সাহেবকে আমরা মন্ত্রী হিসেবে সংবর্ধনা দিবো।
এ্যাডভোকেট আবু জাহির গত সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাক্সন হাইট্সের একটি হল রুমে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির এক মত-বিনিময় সভায় প্রধান অথিতির বক্তিতা করেছিলেন। সদর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বের অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- ড: সিদ্দিকুর রহমান, সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ।আব্দুস সামাদ আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ-সভাপতির মধ্যে- সৈয়দ বসারত আলী,আক্তার হোসেন ও লুৎফুর করিম। উপদেষ্টা ডাক্তার মাসুদ হাসান,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ। এমদাদুর রহমান চৌধুরী,সাধারন সম্পাদক নিউইয়র্ক মহা-নগর আওয়ামীলীগ। নিউইয়র্ক স্ট্যাট আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আতিকুর রহমান আতিক।
হবিগঞ্জের বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযুদ্ধা আব্দুল মুকিত চৌধুরী,সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনসারী, এ্যাডভোকেট নাসির উদ্দিন, জকি উদ্দিন চৌধুরী,ইব্রাহিম খলিল বার-ভূঁইয়া রিজু, শফি উদ্দিন তালুকদার,আশিকুর রহমান,দেওয়ান বজলু চৌধুরী,সুফিয়ান খাঁন,মোহাম্মদ গাফ্ফার আহমেদ, দিলীপ কুমার বনিক, এ্যাডভোকেট মিহির পাল চৌধুরী, কেরামত আলী, আমির ফারুক, তাজুল ইসলাম মানিক, শেখ জামাল হোসাইন, মো: আলমগীর মিয়া,
সংগঠনের সাধারণ সম্পাদক মো: শিমুল হাসানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও নিউজ ম্যাগাজিন দিনবদলের প্রধান সম্পাদক সেলিম আজাদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাহুবল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিহাব আহমেদ শাকিব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জায়েদুল মোহিত খাঁন, আবু সাঈদ চৌধুরী কুটি, মিয়া মো: আছকির, সৈয়দ আব্দাল হোসাইন, আব্দুল ওয়াহেদ, করুণা সিন্ধু রায়, মঞ্জুর চৌধুরী, আকবর হোসেন স্বপন, মো: আবুল কালাম, সকান্ত দাশ হরে, মোশাররফ হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান, সৈয়দ নোমান, সাদেকুর রহমান প্রমূখ।
সভায় দেশ ও প্রবাসের মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখায় সমিতির পক্ষ থেকে ও প্রধান অথিতির মাধ্যমে যে সকল বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়- তারা হলেন- ওয়াছি চৌধুরী, মহিবুর রহমান বার-ভূঁইয়া, মীর আব্দুল লতিফ দরবেশ, আজদু মিয়া তালুকদার, মোস্তফা কামাল সংগ্রাম, আব্দুল ওয়াহেদ।
এছাড়া সম্প্রতি হবিগঞ্জে এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেটলীগ ২০১৭ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত প্রিমিয়ামলীগের সার্বিক পৃষ্ঠ পোষকতায় ছিল যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরুপ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতিকে একটি ক্রেস্ট প্রদান করেন এমপি আবু জাহির।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ