নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত কবি শহীদ কাদরী রিহ্যাবে স্থানান্তরিত
সাখাওয়াত হোসেন সেলিম : নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত কবি শহীদ কাদরীকে লং আইল্যান্ডের নর্থ শোর মেডিকেল সেন্টার থেকে গত মঙ্গলবার বিকেল ৩ টায় পার্কার জ্যুইস রিহ্যাবে স্থানান্তর করা হয়েছে। পার্কার জ্যুইস রিহ্যাবের ৪১০ নং কক্ষে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম এ প্রধান কবিকে লংআইল্যান্ড জুইস হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত পার্কার জুইস রিহ্যাব সেন্টারে একই সঙ্গে পিজিক্যাল থেরাপি এবং ডায়ালিসিস সেবা দেয়া হচ্ছে। কবিপতœী নীরা কাদরী কবি শহীদ কাদরীর চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ তথ্য জানান। কবিপতœী এ সময় কবির আশু আরোগ্য কামনায় দেশ-প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ৭১ বছর বয়সী কবি শহীদ কাদরী তার নিয়মিত ডায়ালাইসিস শেষে নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট নাসাউ ডায়ালাইসিস সেন্টার থেকে বাসায় ফেরার সময় গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৬ টায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লং আইল্যান্ডের নর্থ শোর মেডিকেল সেন্টাওে ভর্তি হন। অ্যাম্বুলেন্সের চালক তার হুইল চেয়ারের সিট বেল্ট ঠিকমতো না বাধায় ব্রেক চাপলে কবি পড়ে গিয়ে পায়ে ব্যথা পান। দুর্ঘটনায় কবি শহীদ কাদরীর পায়ের গোড়ালির জয়েন্টে দু’টি হাড় ভেঙ্গে যায়।
কবিপতœী নীরা কাদরী চিকিৎসকদের উদ্বৃতি দিয়ে জানান, দুর্ঘটনায় পায়ের গোড়ালির জয়েন্টে ভেঙ্গে যাওয় হাড় দু’টিতে সার্জারির প্রয়োজন হবে না। পিজিক্যাল থেরাপিতেই ধীরে ধীরে সেড়ে ওঠবে। তবে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
নীরা কাদরী আরো জানান, হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি ডা. ওয়ালেদ চৌধুরী ও ডা. আমর আশা কবির চিকিৎসাসেবায় সার্বক্ষনিক সাহায্য-সহযোগিতা করছেন। কবিপতœী নীরা কাদরী তার সার্বক্ষনিক তদারকি করছেন।
পার্কার জ্যুইস রিহ্যাবে কবির সাথে যোগাযোগ করার ঠিকানা ও ফোন নম্বর : ২৭১-১১, ৭৬ এভিনিউ, নিউহাইড পার্ক, লংআইল্যান্ড, নিউইয়র্ক। ফোন – কবি সরাসরি : ৭১৮-২৮৯-৬৭৫২, নীরা কাদরী : ৭১৮-৯৮৬-৯৫৫৬। কবির সঙ্গে সরসরি সাক্ষাত করতে চাইলে রিহ্যাবে সাক্ষাতপ্রার্থীর ফটো আইডি প্রদর্শণ করতে হবে।
উল্লেখ্য, কবি শহীদ কাদরীর আকস্মিক সড়ক দুর্ঘটনার সংবাদে দেশ এবং প্রবাসে তার ভক্ত অনুরাগীরা গভীর উৎকণ্ঠায় পতিত হন । নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উৎকণ্ঠিত হয়ে পড়েন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








