নিউইয়র্কে সাবওয়ের ভাড়া বাড়ছে আগামী মার্চে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আগামী বছরের মার্চে সাবওয়ের ভাড়া বাড়াতে যাচ্ছে এমটিএ। কত বাড়ানো হবে এ নিয়ে ডিসেম্বর জুড়ে সিটির বিভিন্ন স্থানে পাবলিক হেয়ারিং চলবে। মুদ্রাস্ফিতির কারণে এমটিএর বাজেট বেড়ে যাওয়ায় প্রতি ২ বছর অন্তর ৪% ভাড়া বাড়ানোর মাধ্যমে বাড়তি খরচ পোষাণোর জন্য এই ভাড়া বাড়ানো হবে।
এমটিএ ২০১৫ তে ২৩৫ মিলিয়ন ডলার ও ২০১৬ তে ২৮৬ মিলিয়ন ডলার বাড়তি ভাড়া আদায়ের মাধ্যমে তাদের বাজেট পূরণ করার পরিকল্পনা করছে। ২০১৭ সালে অতিরিক্ত আরো ২৪৮ মিলিয়ন ও ২০১৮ সালে ৩০১ মিলিয়ন ডলার ভাড়া বৃদ্ধির মাধ্যমে সাবওয়ে যাত্রীদের কাছ থেকে আদায়ের ব্যবস্থা করতে যাচ্ছে।
ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন বোরোর অধিবাসীর মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। পাবলিক হিয়ারিং-এর সময় তাদের প্রতিক্রিয়া সিটি কাউন্সিলের কর্মকর্তাদের কাছে জানানো হবে বলে জানা গেছে। সুত্রঃ এএম নিউইয়র্ক।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes