Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: January 18, 2026 | 5:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক-এর নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। গত ১১ জানুয়ারী রোববার উডহেভেন ব্লুবার্ড জয়া হলে বর্ণিল এ অনুষ্ঠানে সিলেট এম সি কলেজ ও গভঃ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সংগঠনের সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতাগণ এবং বিশিষ্ট নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ছিল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ময়নুল হক চৌধুরী হেলাল, নির্বাচন কমিশনার তোফায়েল চৌধুরী ও আসিফ চৌধুরী প্রথমে নবনির্বাচিত সভাপতি আজিমুর রহমান বোরহানকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে সভাপতি আজিমুর রহমান বোরহান তাঁর নেতৃত্বাধীন পুরো কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানোর মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
অনুষ্ঠানে ভিডিওগ্রাফিক উপস্থাপনার মাধ্যমে গত চার বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়, যা উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। এছাড়া নতুন কমিটির সদস্যদের সমন্বিতভাবে রেড টাই পরিধান অনুষ্ঠানকে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তোলে।
উপস্থিত নেতৃবৃন্দ সুশৃঙ্খল আয়োজন, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া এবং সপথ গ্রহণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার প্রতি সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানটি প্রবাসে অবস্থানরত সিলেট এম সি ও গভঃ কলেজ এলামনাইদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ