Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হিন্দু সম্প্রদায়ের দোল উৎসব পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: March 14, 2017 | 6:50 AM

আব্দুল হামিদ, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সনাতন ধর্মালম্বীরা স্থানীয় সময় ১২ মার্চ রবিবার উদযাপন করলো দোল উৎসব সকাল থেকেই সকল বয়সের হিন্দু পূন্যার্থীরা বিভিন্ন মন্দিরে গিয়ে ঠা্কুরের পায়ে আবির রাঙিয়ে আনন্দকে প্রকাশ করেন। । নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দির, ওডসাইড এভিনিউ এর সত্যনারায়ন মন্দির, দিব্যধাম মন্দির, জ্যামাইকা ও ব্রঙ্কসেও বাংলাদেশী হিন্দু পুন্যার্থীরা পালন করেন দোল উৎসব । বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক পর্ব এবং আবির ছোয়া অনুষ্ঠান এতে সকলে মিলে দোল উৎসবের গান ও একে অপরকে আবিরে রাঙিয়ে দিয়ে আনন্দ প্রকাশ করে । বিভিন্ন মন্দিরের পুরোহিত দোল উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কেবলমাত্র পরম প্রভু শ্রীভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই এই উৎসব। কিন্তু বর্তমানে এই উৎসবটিকে সাধারণ মানুষ তার গভীর তাৎপর্য অনুধাবন না করে কেবল মাত্র বাহ্যাড়ম্বর করে ইহাকে রং খেলা উৎসবে পরিণত করেছে। প্রত্যেকটি ধর্মীয় উৎসবের এক বিশেষ তাৎপর্য রয়েছে তা উপলব্ধি করে অনুশীলন কর্তব্য। যাতে সাধারণ মানুষদের মধ্যে ধর্ম সম্বন্ধে কোনো ভ্রান্ত ধারণার জন্ম না হয়। সনাতন শাস্ত্র সর্বদা সেই শিক্ষা প্রদান করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ