Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হেলিকপ্টার সার্ভিস চালু :ম্যানহাটান-জেএফকে ভাড়া ৯৯ ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: January 24, 2015 | 5:44 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র তথা বিশ্বের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক বিমান বন্দরগুলোর মধ্যে জেএফ কেনেডী বিমান বন্দর অন্যতম। জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরটি জ্যামাইকা বে কুইন্স দক্ষিণ-পূর্ব এলাকায় নিউইয়র্ক সিটির মধ্যে অবস্থিত। এই বিমান বন্দর থেকে প্রতিদিন নব্বইটি ফ্লাইট উঠানামা করে। এই সময় যাত্রীদের এক এয়ারপোর্ট থেকে ভিন্ন এয়ারপোর্ট পৌঁছানোর সময় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। সিটি থেকে এয়ারপোর্টেও পৌছাতে যাত্রীদের দীর্ঘ ট্রাফিক লাইনে অপেক্ষা করতে হয়। যানজটের এই যন্ত্রনা থেকে রেহাই পেতে ম্যানহাটান থেকে জেএফকে এয়ারপোর্টে স্বাচ্ছন্দে যাতায়াতের জন্য গত ২১ জানুয়ারী হেলিকপ্টার সার্ভিস চালু হয়েছে। ভাড়া ৯৯ ডলার করা হলেও বিশেষ দিন ও সময়ে ভাড়া বাড়বে। তবে তা ২১৯ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে গোথম্যান এয়ার লাইন্সের সিইও টিম হারেস জানান। যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে পৌছতে হেলিকপ্টার সার্ভিস শীঘ্রই জনপ্রিয়তা পাবে বলে মনে করছে গোথম্যান এয়ার সার্ভিস কর্তৃপক্ষ। শুধু জেএফকে নয় নিউইয়র্কের লিবার্টি এয়ারপোর্টেও একই ভাড়া ধার্য করা হয়েছে। এখন যাত্রীরা টেক্সির পাশাপাশি হেলিকপ্টারে করে খুবই স্বল্প সময়ে এয়ারপোর্টে পৌছাতে পারবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ