নিউইয়র্কে ১৫ ব্যাংক থেকে ৮ মিলিয়ন ডলার আত্মসাৎ মামলায় বাংলাদেশি মাহাবুব জামান দোষী সাব্যস্ত
ভূয়া কোম্পানির নামে জাল কাগজপত্র তৈরি, সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং পরিচয়পত্র জালিয়াতি, ভূয়া নামে বাংলাদেশি পাসপোর্ট তৈরির পর সেই পাসপোর্টে যুক্তরাষ্ট্রের জাল ভিসার সিল এবং জাল চেকের মাধ্যমে কমপক্ষে ১৫ ব্যাংক থেকে ৮ মিলিয়ন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) হাতিয়ে নেয়ার চাঞ্চল্যকর মামলায় বাংলাদেশি মাহাবুব জামানকে (৪২) দোষী সাব্যস্ত করা হয়েছে। নিউইয়র্কের ফেডারেল কোর্টে টানা দু’সপ্তাহ শুনানির পর ১৩ নভেম্বর বৃহস্পতিবার জুরিবোর্ড মাহাবুব জামানকে দোষী ঘোষণা করেছে। ফেডারেল জজ এলিসন জে নাথানের এজলাসে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৬ সদস্যের সংঘবদ্ধ একটি প্রতারণা চক্রের নেতা হিসেবে যশোর অঞ্চলের সন্তান এই মাহাবুব জামান বেশ কটি নাম ধারণ করেছিলেন। কখনো ফয়সাল, কখনো মাহাবুবুজ্জামান হিসেবেও জাল কাগজ ব্যবহার করেছেন বলে মাননীয় আদালত নিশ্চিত হয়েছেন। প্রতারণার জন্যে তিনি বাংলাদেশি পাসপোর্টও জাল করেছেন। আগামী বছরের ২৭ ফেব্র“য়ারি তার বিরুদ্ধে জেল-জরিমানার রায় ঘোষণা করা হবে একই আদালতে। মাহাবুব জামানের সর্বোচ্চ ৫৫ বছরের কারাদ- হতে পারে বলে ফেডারেল প্রসিকিউটররা উল্লেখ করেন। এর মধ্যে ৩০ বছরের কারাদ- হতে পারে ব্যাংকের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রে লিপ্ত থাকায়, জাল কাগজপত্র তৈরির জন্যে ১৫ বছর এবং ভূয়া পাসপোর্ট তৈরির জন্যে আরও ১০ বছর কারাদ- হতে পারে।
এ প্রসঙ্গে ইউএস এটর্নি প্রীত ভারারা বলেন, প্রতারক চক্রের সর্দারকে দোষী সাব্যস্ত করায় সকলের বিরুদ্ধে শাস্তি প্রদানের পথ সুগম হলো। কারণ তারা আগেই নিজেদের দোষ স্বীকার করেছেন। এই চক্রের এক সদস্য সাঈদ আল হোসেন ওরফে সুমনকে (৪৭) গত বছরের মধ্য নভেম্বরে ঢাকা থেকে গ্রেফতার করে আনা হয়। হামিদ খান ওরফে আব্দুল হামিদ (৪৩) নামক আরেক অভিযুক্ত এখনও বাংলাদেশে পালিয়ে আছেন বলে আদালতে উল্লেখ করা হয়। দোষ স্বীকারকারী মোহাম্মদ খলিল ওরফে রবিন ওরফে আমওয়াল হাসানকে (৩৩) নিউইয়র্কের বাফেলো, মোহাম্মদ নজরুল ইসলামকে (৫৩) নিউইয়র্ক সিটির উডহ্যাভেন, মোহাম্মদ গোলাম আজম ওরফে সোহাগ ওরফে ফয়েজ আহমদ খান ওরফে কামাল পাশাকে (৩৮) নিউইয়র্কের ফ্রেশমেডো, এ কে এম গোলাম হোসেনকে (৫০) নিউইয়র্ক সিটির এলমহার্স্ট, মোহাম্মদ উদ্দিন ওরফে স্যারিয়েই এমিবি ওরফে এফএনইউ এলএনইউকে (৩৭) জর্জিয়া রাজ্যের ললেন্সভীল, মোহাম্মদ শেখ ইসলাম ওরফে এফএনইউ এলএনইউকে (৪৩) নিউইয়র্ক সিটির ব্র“কলিন, দ্বীপক রানা ওরফে নূর হোসেনকে (৪০) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, মোহাম্মদ রেজা ওরফে জসীম মোহাম্মদ রেজাকে (৪৮) গ্রেফতার করা হয় গত বছরের ২১ নভেম্বর। একই মামলায় অভিযুক্ত খায়রোল ইসলাম (৫৮), আব্দুর রাজ্জাক (৫৪) এবং আকতার রহমান (৪৮) এখনও পলাতক। তাদের বিরুদ্ধে কি রায় প্রদান করা হবে তা এখনও জানা যায়নি। এরা সকলেই বাংলাদেশি ইমিগ্র্যান্ট। মাহাবুব জামানের মত অন্যদের বিরুদ্ধেও জেল-জরিমানা ঘোষণা করবেন একই আদালত।
ফেডারেল কোর্টের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় বসবাসরত এই মাহবুব জামান এবং তার সহযোগীরা ব্যাংকের সঙ্গে প্রতারণায় লিপ্ত ছিলেন ২০০৮ সাল থেকে ২০১২ সালের নভেম্বর পর্যন্ত। তারা ভূয়া কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং এসব একাউন্টে মোটা অর্থ লেনদেন করা হয়। লেনদেনের মাধ্যমে তারা ব্যাংকের কর্মকর্তাদের বিশ্বাস অর্জনের পরই জাল চেক জমা দেয়া হয়। এই চেক এমন দিনে জমা দেয়া হয়, যখন চেকের সত্যাসত্য যাচাইয়ের অবকাশ থাকে না এবং ঐ সুযোগটিই মাহাবুব জামানেরা গ্রহণ করেন। তারা সমুদয় অর্থ একইসঙ্গে ড্র করার জন্যে বেছে নেন আটলান্টিক সিটিকে। কারণ এটি হচ্ছে ক্যাসিনো সিটি যা জুয়ার জন্যে বিখ্যাত। এজন্যে এখানকার এটিএম মেশিন থেকে যত খুশী তত ডলার একইসঙ্গে উইথড্র করা যায়। এরপর তারা ভিন্ন নামে অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন এবং একইভাবে মোটা অর্থ হাতিয়ে নেন। জাল কাগজপত্রের মাধ্যমে সংঘবদ্ধ এ চক্রটি বাড়ি-ঘর ক্রয়ের জন্যেও মোটা অর্থ হাতিয়ে নিয়েছে ভূয়া পরিচয়পত্রে ঋণ বরাদ্দ করিয়ে। এরা জাল ডক্যুমেন্টে ক্রেডিট কার্ড বানিয়েও মোটা অর্থ আত্মসাৎ করেছেন।
মামলায় আরও প্রমাণিত হয়েছে যে, মাহাবুব জামান এবং তার সহযোগীরা ভূয়া সোশ্যাল সিকিউরিটি নম্বর, ভূয়া পরিচয়পত্রও তৈরি করেন। এমনকি তারা বাংলাদেশি পাসপোর্টও জাল করেন। জাল পাসপোর্টে যুক্তরাষ্ট্রের জাল ভিসাও ইস্যু করা হয়। এনআরবি নিউজ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!