নিউইয়র্ক ইন্টারন্যাশনাল বাংলা বইমেলা ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল বাংলা বইমেলা ২০২৬ উপলক্ষে এক প্রেস কনফারেন্স ১৪ জানুয়ারি ঢাকাস্থ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এই সংবাদ সম্মেলনে বইমেলার লক্ষ্য, পরিকল্পনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল বাংলা বইমেলা প্রবাসীসহ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বইমেলার ৩৫তম আসর (২০২৬)-এর আহ্বায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। প্রেস কনফারেন্সটি সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার ডা. ফারুক আজম। উপস্থিত ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ডা. ফাতেমা আহমেদ, কবি ইউসুফ রেজা এবং বিভিন্ন বিশিষ্ট লেখক, কবি ও প্রকাশকবৃন্দ।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion