নিউইয়র্ক কনসার্ট ঝামেলামুক্ত: আজম খান
নি উইয়র্ক: পপ সম্রাট আজম খানের চিকিত্সার্থে নিউইয়র্কে আগামী ২২ অক্টোবর চ্যারিটি কনসার্ট আয়োজন ঘিরে দিনকয়েক আগে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতির অবসান ঘটেছে। যথাযথ যোগাযোগের অভাবেই এমনটি ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সব পক্ষ। এ প্রসঙ্গে শিল্পী আজম খান বলেন, আমি চাই না এ নিয়ে নতুন করে আর কোনো ভুল বোঝাবুঝি হোক। আমি দোয়া করি সফল হোক এসএএমএস (সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি)-এর নিউইয়র্ক কনসার্ট আয়োজন।
আমার একটাই কথা, গোটা কার্যক্রমে, যেমন টিকিট বিক্রি, কিংবা হিসাব রক্ষণের ক্ষেত্রে যেন পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে এবং এ বিষয়ক যে কোনো পদক্ষেপ গ্রহণের আগে যেন আমার পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়। এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে প্রায় অভিন্ন সুরে বক্তব্য রাখেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। তিনি বলেন, কনসার্ট আয়োজক জাকারিয়া আমার বন্ধু, যদিও এসএএমএস-এর কার্যক্রম সম্পর্কে এর আগে আমার জানা ছিল না। পরবর্তী সময়ে অবশ্য আমি তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হই। পাশাপাশি আমি বলতে চাই, দিনকয়েক আগে মিডিয়াতে আমাকে উদ্ধৃত করে প্রকাশিত মন্তব্যের সঙ্গে আমার কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। সব ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে উঠে তিনিও এ চ্যারিটি কনসার্টের সার্বিক সাফল্য কামনা করেন। অন্যদিকে, বিষয়টি নিয়ে বামবার সঙ্গে যোগাযোগ করা হলে ব্যান্ড তারকা হামিন আহমেদ বলেন, শিল্পীসুলভ সহমর্মিতাবোধ থেকে স্বতঃস্ফূর্তভাবেই অসুস্থ শিল্পী আজম খানের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আইয়ুব বাচ্চু। তার নাম ঘিরে যে কোনো ধরনের অপপ্রচার আদৌ কাম্য নয় এবং ব্যাপারটি অতি দুঃখজনক। আমি চাই সব পক্ষ তাদের দায়িত্ববোধ এবং পরিমিতিবোধ নিয়ে কাজ করুক। অবসান হোক সব অচলাবস্থার। উল্লেখ্য, অসুস্থ শিল্পী আজম খানের চিকিত্সা সহায়তা হিসেবে এর আগে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহল অর্থ দান করেন। একটি সূত্র থেকে জানা যায়, প্রাপ্ত অর্থ আজম খানের চিকিত্সার জন্য যথেষ্ট ছিল। তারপরও আজম খানের চিকিত্সা অসম্পূর্ণই রয়ে গেছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি