নিউইয়র্ক থেকে নিখোঁজ বাংলাদেশী ছাত্র লাবিবের সন্ধান এখনও মেলেনি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক থেকে নিখোঁজ বাংলাদেশী ছাত্র লাবিবের সন্ধান এখনও পাওয়া যায়নি। মিশিগানের সাগিন ভ্যালি স্টেট ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট ছাত্র খন্দকার ফারহান লাবিব (১৯) নিখোঁজ রয়েছেন গত ১ জানুয়ারি থেকে। লাবিব গ্র্যাফিক ডিজাইনে মেজর করছেন। রাজশাহী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সহযোগী অধ্যাপক শেরপুর জেলার শেখহাটার সন্তান মোজাহিদুল হকের পুত্র লাবিব উচ্চশিক্ষার জন্য দুবছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। বাস করতেন সাগিনো সিটির ৩১২৯ পিয়ার্স রোডে। সেটি প্রাইভেট হাউজ। ভার্সিটি ছুটি হওয়ায় ১৫ ডিসেম্বর নিউইয়র্কে এসেছিলেন লাবিব। জ্যামাইকায় ১৬৮ স্ট্রিটে মামা মোহাম্মদ হোসেন রিপনের বাসায় উঠেছিলেন লাবিব। এরপর নিউইয়র্ক সিটির সকল দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ঘুরে বেড়িয়েছেন। ৩১ ডিসেম্বর টাইমস স্কোয়ারেও ছিলেন নতুন বছরকে স্বাগত জানাতে।
জানুয়ারির ১ তারিখ রাতে আমেরিকান এয়ারলাইন্সে শিকাগো হয়ে মিশিগান ফেরার উদ্দেশে মামার বাসা ত্যাগ করেন লাবিব। এর ৩-৪ দিন পর মামা ফোন করেন লাবিবকে। কোনো সাড়া পাননি। মোহাম্মদ হোসেন রিপন জানান, এর আগেও এমন হয়েছে। ফোন করার ৩-৪ দিন পর সে জবাব দেয়। এজন্য আমি চিন্তিত ছিলাম না। কিন্তু দেশ থেকে তার বাবার টেলিফোন পেয়ে দুশ্চিন্তায় রয়েছি। সম্ভাব্য সকল স্থানে ফোন করছি। তার টেলিফোন বন্ধ। ফেইসবুক বন্ধ রয়েছে ১ জানুয়ারি থেকেই। রিপন জানান, খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, লাবিবের ফিরতি টিকেট এখনও ব্যবহৃত হয়নি, অর্থাৎ লাবিব আমেরিকান এয়ারলাইনসে নিউইয়র্ক থেকে কোথাও যাননি। মিশিগানে তার সহপাঠী অনন্য বিশ্বাসও জানেন না কোথায় আছেন লাবিব। বিষয়টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুলিশকেও জানানো হয়েছে। রাজশাহী থেকে লাবিবের বাবা মোজাহিদুল গণমাধ্যমকে জানান, তার একমাত্র ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং শিকাগো ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জানানো হয়েছে।
এবিষয়ে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম জানান, নিউইয়র্ক থেকে নিখোঁজ বাংলাদেশী ছাত্র খন্দকার ফারহান লাবিবের সন্ধানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ বিষয়টি দেখার জন্য কনসাল জেনারেল শামীম আহসান তাকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর পরই তিনি মার্কিন সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তবে এখনও লাবিবের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, লাবিবের নিখোঁজ সংবাদে প্রবাসীরাও উদ্বিগ্ন। তারাও লাবিবের সন্ধান করছেন। লাবিব ঢাকায় পড়তেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। বৃত্তি নিয়ে এসেছেন আমেরিকায়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!