নিউইয়র্ক থেকে সম্প্রচারিতব্য টাইম টেলিভিশন পরিদর্শনে মজীনা
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে খুব শিগগিরই সম্প্রচারিতব্য একমাত্র বাংলা টিভি চ্যানেল টাইম টেলিভিশন কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। রোববার বিকেলে নিউইয়র্কের টাইম টেলিভিশন স্টুডিও পরিদর্শনকালে চ্যানেলটির চেয়ারম্যান ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের ও অন্যান্য কর্মকর্তারা মজীনাকে স্বাগত জানান।
এ সময় বিশেষ মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্মকে তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি ভুলে গেলে চলবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে। বাংলাদেশ যাতে প্রাকৃতিক সম্পদ কাজে লাগাতে পারে, পুরো এশিয়াজুড়ে ব্যবসা ও বিনিয়োগের অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়াবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড্যান মজীনা ১০ দিনের কর্মসূচিতে নিউইয়র্কের পর টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় যাবেন।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights