Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পুলিশের নতুন কমিশনার উইলিয়াম ব্র্যাটন

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: December 7, 2013 | 2:06 PM

নিউইয়র্ক : লসঅ্যাঞ্জেলেসে সফলভাবে দায়িত্বপালনের পর এবার নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন উইলিয়াম ব্র্যাটন। বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র বিল ডি ব্লাসিও এনওয়াইপিডির প্রধান হিসেবে উইলিয়ামের নাম ঘোষণা করেন। তিনি বর্তমান পুলিশ কমিশনার রেয়মন্ড কেলির স্থলাভিষিক্ত হলেন। উইলিয়াম এরআগে নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জিলিয়ানির সময়ও সিটি পুলিশের প্রধান ছিলেন। তার নিয়োগে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন।  লস অ্যাঞ্জেলেস, বোস্টন ও নিউইয়র্কে পুলিশ প্রধানের দায়িত্ব পালন করার মতো বিরল অভিজ্ঞতাসম্পন্ন উইলিয়াম ব্রাটন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীতে প্রায় ছিচল্লিশ বছর কাজ ধরে কাজ করছেন। এরআগে ১৯৯৪ থেকে ৯৬ সাল পর্যন্ত নিউইয়র্ক পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় সিটির অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। ওইসময় সাবেক মেয়র রুডি জুলিয়ানি এবং পরে মাইকেল ব্লুমবার্গের সময় সিটির অপরাধ দমনে নীতিগত বিষয় নিয়ে মতভেদে অন্যায় আচরণের শিকার হন তিনি। জানা যায়, মেয়র রুডি জুলিয়ানির সময় নিউইয়র্ক সিটিতে অপরাধ প্রবণতা বেড়ে গেলে তিনি কঠোরভাবে তা দমন করেন। কিন্তু প্রথমে রুডি জুলিয়ানি এবং পরে মেয়র ব্লুমবার্গের সময় অপরাধ দমনে সংখ্যালঘু কমিউিনিটিকে অন্যায়ভাবে দায়ী করা হলে পুলিশ প্রধান হিসেবে উইলিয়াম এর বিরোধিতা করেন। এ নিয়ে সিটি গভর্মেন্টের সাথে তার মতানৈক্য হলে উইলিয়ামকে সরে যেতে হয়। পরে তিনি যোগ দেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান হিসেবে। সেখানেও তিনি অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনেন। নতুন মেয়র বিল ডি ব্লাসিও ১ জানুয়ারি দায়িত্ব নেবেন। আর নিউইয়র্কে নতুন পুলিশ কমিশনার হিসেবে উইলিয়াম ব্রাটনও দায়িত্ব পালন শুরু করবেন নতুন বছর থেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV