Tuesday, 27 October 2026 |
শিরোনাম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
সব ক্যাটাগরি

‘নিউইয়র্ক বাংলাদেশি ক্রিকেট লীগ’র বর্ণাঢ্য পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: January 30, 2019 | 7:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ২০১৭ এবং ২০১৮ সালে ৩২ টিমের অংশগ্রহণে ‘টি-টুয়েন্টি’ এবং প্রিমিয়ার ডিভিশন’ ও ফার্স্ট ডিভিশন’র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

‘নিউইয়র্ক বাংলাদেশি ক্রিকেট লীগ’ শিরোনামে এই অনুষ্ঠানে পুরস্কার নেয় : ২০১৭ সালের টি-২০ তে চ্যাম্পিয়ন দ্য ওয়ারিয়র এবং রানার আপ অরবিট-এ। ঐ বছরের প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন-অরবিট-এ এবং রানার আপ-দ্য ওয়ারিয়র। ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন-ব্রুকলীন স্পোর্টিং কাব, রানার আপ-বিয়ানিবাজারি ইয়ংস্টার।২০১৮ সালের প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন-ঈগল ক্রিকেট ক্লাব এবং রানার আপ- টিম লাইকেন্স। ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন-টিম লাইকেন্স ইয়থ এবং রানার আপ-নিউইয়র্ক থান্ডার হকস। উৎসবমুখর এ অনুষ্ঠানে সেরা খেলোয়াড়, সেরা বলার, কৃতি সংগঠকরাও পুরস্কার গ্রহণ করেন।

সংগঠনের পরিচালক ও ট্রেজারার মো. ওয়েছ আহমেদ বলেন, প্রবাস-প্রজন্মকে ক্রিকেটে যতবেশি সম্পৃক্ত করা সম্ভব, সে চেষ্টা অব্যাহত থাকবে। বিগত দিনে যারা এমন একটি প্রক্রিয়াকে এগিয়ে নিতে অর্থ, বৃদ্ধি, সাংগঠনিকভাবে সহায়তা দিয়েছেন, তারাও যেন আমাদের পাশে থাকেন।

সংগঠনের সেক্রেটারি সারওয়ার চৌধুরী বলেছেন, ক্রিকেটের এই উত্থান অব্যাহত রাখতে সমগ্র কমিউনিটির আন্তরিক সহায়তার বিকল্প নেই।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতনামা সমাজকর্মী ও ক্রীড়ানুরাগী মো. সায়েম রহমান। তিনি বলেন, বাঙালি তরুণেরা এই প্রবাসেও ক্রিকেটকে আপন করে নিয়েছে। বাংলাদেশের মত বহুজাতিক এ সমাজেও ক্রিকেটের মধ্য দিয়ে মাতৃভূমির মহিমাকে আরও উঁচুতে নেব। এজন্যে সকলকে আন্তরিকতাপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

টাইটেল স্পন্সর সুশান্ত ঘোষ বলেন, ক্রিকেটের সমৃদ্ধির জন্যে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আর এই ক্রিকেটের পথ ধরেই বাঙালি প্রজন্ম আমেরিকায় নিজেদের বিশেষ একটি অবস্থান তৈরীতে সক্ষম হবেন-এটা বিশ্বাস করি মনেপ্রাণে।

যুবনেতা এম এ বাতিন বলেন, প্রবাস জীবনে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আমাদের তরুণেরা ক্রিকেটে জড়িত হচ্ছেন। এটি অত্যন্ত গৌরবের একটি অধ্যায়।

এ সময় এ সংগঠনের নির্বাহী সদস্যগণের মধ্যে মঞ্চে ছিলেন লিসান চৌধুরী, মেহরাজ মাসুদ, মারজান আলম, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, আলহাজ্ব আবু তাহের, কাউসার আহমেদ।

চলতি বছরের ক্রিকেট লীগ ৫ মে শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। এবার অংশগ্রহণকারী টিমের সংখ্যা ৩২টি ছাড়িয়ে যাবে। সে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। খেলা হবে জেএফকে এয়ারপোর্ট সংলগ্ন একটি মাঠে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ