নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে আবু তাহের সভাপতি সালাহউদ্দিন সাধারণ সম্পাদক
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০১৪-২০১৫) নির্বাচনে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের সভাপতি এবং নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউনাইডেট নিউজ অব আমেরিকা (ইউএনএ) সম্পাদক ও দৈনিক ইনকিলাব-এর নিউইয়র্ক প্রতিনিধি এবিএম সালাহউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৯ জানুয়ারী রোববার এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের কার্যকরী পরিষদের ১১টি পদের মধ্যে সভাপতি ও সহ সভাপতি (একটি পদ) এই দু’টি পদে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে এবিএম সালাহউদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনের অস্থায়ী মিলনায়তনে (দেশবাংলা-বাংলা টাইমস মিলনায়তন) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আবু তাহের ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান পান ১২ ভোট। সহ সভাপতি পদে রিমন ইসলাম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শেখ সিরাজুল ইসলাম পান ১৩ ভোট। নির্বাচনে ২৯জন ভোটারের মধ্যে ২৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা নিনি ওয়াহেদ ও আনোয়ার হোসেইন মঞ্জু এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলানিউজ২৪.ডটকম-এর বিশেষ প্রতিনিধি শিহাবউদ্দিন কিসলুু।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন: সিনিয়র সহ সভাপতি- মাহমুদ খান তাসের (নিউনেশন), যুগ্ম সম্পাদক- আলমগীর হোসেন সরকার (সাপ্তাহিক দেশবাংলা), অর্থ সম্পাদক- আবিদ রহমান (চ্যানেল আই) এবং কার্যকরী পরিষদ সদস্য- ডা. চৌধুরী সারোয়ারুল হাসান (সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস), মাহবুবুবর রহমান (সাপ্তাহিক নিউইয়র্ক), খন্দকার আব্দুল কাইয়ুম (সাপ্তাহিক বাংলা টাইমস), এবিএম সালেহউদ্দিন (সাপ্তাহিক দেশ অর্থনীতি/দেশ মাতৃকা) ও আজাদ আহমেদ (মিলেনিয়াম টিভি/ আজাদ ভিশন)।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ঘিরে ক্লাবের সদস্যসহ নিউইয়র্কের সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। সাংবাদিকদের উপস্থিতিতে ক্লাব মিলনায়তন উৎসব মুখর হয়ে উঠে। ভোট গ্রহণ/প্রদানের ফাঁকে ফাঁকে জমে উঠে আড্ডা। অনেকে স্মৃতিচারণ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আর ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাচনের কথা।
বেলা তিনটা ১৫ মিনিটে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান পারভেজ প্রথম আর ক্লাবের উপদেষ্টা জাকিয়া খান সন্ধ্যা ৭টা ৪০ মিনিেিট সর্বশেষ ভোটাধিকার প্রয়োগ করেন। ক্লাবের উপদেষ্টাবৃন্দ প্রথমবারের মতো এবছর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ক্লাবের অন্যতম উপদেষ্টা হাসান ফেরদৌস (কলামিস্ট) অনুপস্থিত ছিলেন।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৮টায় নির্বাচন কমিশনের অনুরোধে সভাপতি ও সহ সভাপতি পদের চার প্রার্থীর মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে ভোট গণনা করেন। এরপর পৌনে ৯টার দিকে উপস্থিত সকল ভোটার, প্রার্থী, প্রতিনিধি, সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার নিনি ওয়াহেদ ফলাফল ঘোষণা করেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার হোসাইন মঞ্জু। এসময় নির্বাচন কমিশনের সদস্যবৃন্দসহ অন্যান্যের ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, ক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক মনজুর আহমেদ, নবনির্বাচিত সভাপতি আবু তাহের, বিজিত সভাপতি ডা. ওয়াজেদ এ খান, নব নির্বাচিত সহ সভাপতি রিমন ইসলাম, বিজিত সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ ও নবনির্বাচিত কার্য নির্বাহী সদস্য এবিএম সালেহউদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এই পর্ব পরিচালনা করেন নির্বাচন কমিশনের সদস্য শিহাবউদ্দীন কিসলু। শুভেচ্ছা বক্তব্যে বক্তারা নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবকে নিউইয়র্কের সাংবাদিকদের একটি মর্যাদাশীল সংগঠন হিসেবে আখ্যায়িত করেন এবং সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ক্লাবটি এগিয়ে নেয়ার পাশাপাশি পেশাগত মর্যাদা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন করেন।
উল্লেখ্য, ক্লাবের ভোটার তালিকা অনুযায়ী ভোটার/উপদেষ্টাবৃন্দ হচ্ছেন: মনজুর আহমেদ (দৈনিক আমার দেশ), আনোয়ার হোসেইন মঞ্জু (সাপ্তাহিক বাংলাদেশ), মঈনুদ্দীন নাসের (হলিডে), হাসান ফেরদৌস (কলামিস্ট, প্রথম আলো), জাকিয়া খান (ভোয়া) ও নিনি ওয়াহেদ (কলামিস্ট)। এছাড়া ক্লাবের ভোটার/সদস্যবৃন্দ হচ্ছেন: ডা. ওয়াজেদ এ খান (সাপ্তাহিক বাংলাদেশ), মমিনুল ইসলাম মজুমদার (সাপ্তাহিক বাংলাদেশ), আজাদ শিশির (সাপ্তাহিক বাংলাদেশ), ডা. চৌধুরী সারোয়ারুল হাসান (সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস), খন্দকার আব্দুল কাইয়ুম (সাপ্তাহিক বাংলা টাইমস), মোহাম্মদ আলমগীর হোসেন (সাপ্তাহিক দেশবাংলা), সন্্জীবন কুমার (সাপ্তাহিক বাংলা টাইমস), আবু তাহের (সাপ্তাহিক বাংলা পত্রিকা), নিয়াজ মাখদুম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), হাবিবুর রহমান (সাপ্তাহিক বাংলা পত্রিকা), শেখ সিরাজুল ইসলাম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), মোস্তাফিজুর রহমান পারভেজ (সাপ্তাহিক বাংলা পত্রিকা), মাহফুজুর রহমান (সাপ্তাহিক বর্ণমালা), মাহবুবুর রহমান (সাপ্তাহিক নিউইয়র্ক), মাহমুদ খান তাসের (নিউনেশন), শিহাবউদ্দীন কিসলু (বাংলানিউজ২৪.কম), রিমন ইসলাম (আইঅন বাংলাদেশ টিভি), ইব্রাহীম চৌধুরী খোকন (প্রথম আলো), আবিদ রহমান (চ্যানেল আই), এবিএম সালাহউদ্দিন আহমেদ দৈনিক ইনকিলাব/ইউএনএ), আবির আলমগীর (এনটিভি ইউএসএ), এবিএম সালেহউদ্দিন (সাপ্তাহিক দেশ অর্থনীতি/দেশ মাতৃকা), আজাদ ভিশন (মিলেনিয়াম টিভি/আজাদ ভিশন)।
অভিনন্দন: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক হাসানুজ্জামান সাকী ও ফরিদ আলম তাদেরকে ফুল দিয়ে অভিনন্দিত করেন। এছাড়াও বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কেও সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ প্রেসক্লাবের নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী