নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের প্রতি অভিনন্দন
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি আবু তাহের ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদসহ ক্লাবের সকল নির্বাচিত কর্মকর্তাদের প্রতি জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. একেএম মোমেন ও ওয়াংশটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিষ্টার স্বপন কুমার সাহা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।
পৃথক পৃথক বার্তায় অভিনন্দন জ্ঞাপনকারী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন: আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ইউসুফজাই সালু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সাপ্তাহিক কুলাউড়া সংলাপ-এর সম্পাদকমন্ডলীর সভাপতি আবুল কালাম, মূলধারার রাজনীতিক, সাপ্তাহিক কুলাউড়া সংলাপ-এর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক কাউন্সিল অব নিউইয়র্ক ইন্ক’র সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট (বাপাফ)-এর সাধারণ সম্পাদক ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সভাপতি হারুন-অর রশীদ বাবলু ও সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুর রহমান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র সাবেক সভাপতি মনির হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক এএফ মিসবাহউজ্জামান, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ওমেন্স ফোরামের সভানেত্রী রোকেয়া আক্তার, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র সভাপতি ফরহাদ তালুকদার ও সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা, কুলাউড়া এসোসিয়েশনের সহ সভাপতি, বিশিষ্ট লেখক আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ।ইউএনএ
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights