Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মদিন পালন

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: March 20, 2018 | 7:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যেগে গত ১৮ই মার্চ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী নিউইয়র্কের একটি পার্টি হলে অনুষ্টিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো: শিমুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সম্পাদকমন্ডলীর সদস্য কাজী কয়েস আহমেদ, এড. শাহ মো: বকতিয়ার, সদস্য শরীফ কামরুল হিরা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি মো: সাইকুল ইসলাম, সদস্য আবুল কালাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বাবু সুবল দেব, যুব লীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, সদস্য মো: আব্দুল ওয়াহেদ, আমিনুল হোসেন, রিয়াজুল কাদির লস্কর মিঠু, খন্দকার জাহিদ হোসেন, শ্রমিক লীগের সহ- সভাপতি মন্জু চৌধুরী, ছাএলীগের সাবেক সভাপতি জেড এ জয়,মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা শাহনাজ মমতাজ, সহ সাধারন সম্পাদক মিসেস রোমনা বকতিয়ার প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে । দেশ এখন মধ্য আয়ের দেশের তালিকায় প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে উন্নয়নের রোল মডেল। তিনি নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং আগামী জাতীয় নির্বাচনে প্রবাসের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ