নিউইয়র্ক সিটিতে নতুন নিয়ম: গতিসীমা ২৫, ক্যাবিদের আক্রমণ করলে ২৫ বছর জেল
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে ঘণ্টায় ২৫ মাইলের বেশি বেগে গাড়ি চালালে জরিমানা এবং ক্যাবিদের আক্রমণ করলে ২৫ বছর জেলের বিধান রেখে ‘দ্য ট্যাক্সি ড্রাইভার প্রটেকশন অ্যাক্ট’ নামে নয়া বিল পাস হয়েছে সিটি কাউন্সিলে। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সিটি মেয়র বিল ডি ব্লাসিয়োর আহ্বানে নিউইয়র্ক সিটি কাউন্সিলে এ সংক্রান্ত একটি বিল পাস হয়।
গতি কমানোর যুক্তি দিয়ে নিউইয়র্ক সিটি মেয়রের অফিস থেকে বলা হয়, সর্বোচ্চ ২৫ মাইল বেগে চলা কোনো গাড়ির ধাক্কা খেলে কিংবা আরেকটি গাড়িকে ধাক্কা দিলে ক্ষয়-ক্ষতির আশঙ্কা ৩০ মাইল বেগের অর্ধেক। এ লক্ষে কয়েক মাস আগে সিটির বিভিন্ন সড়কে পরীক্ষামূলকভাবে গতি নিয়ন্ত্রণের একটি প্রকল্প চালু করে সুফল পেয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
১ নভেম্বর শুক্রবার চালু হওয়া এই আইনে নিউইয়র্ক শহরে ঘণ্টায় ২৫ মাইলের বেশি বেগে গাড়ি চালালেই গুনতে হচ্ছে জরিমানা। জরিমানার অঙ্কও কম নয়, আইন ভেঙে পুলিশের হাতে ধরা খেলে দিতে হবে ১৫০ ডলার। এর আগে এই শহরে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ মাইল বেগে গাড়ি চালানোর অনুমতি ছিল। নয়া এই বিধি কার্যকর করতে সড়ক দ্বীপে সাইন লাগানো হয়েছে। আইনে বলা হয়েছে, কেই ২৫ মাইলের বেশি গতিতে গাড়ি চালিয়ে ধরা পড়লে জরিমানা হবে ১৫০ ডলার। আর যদি সড়কের পাশে স্থাপিত (রাডার) ক্যামেরায় ধরা পড়ে তাহলে জরিমানা হবে ৫০ ডলার।
এছাড়াও এই আইনের সাথে আরেকটি বিধান চালু করা হয়েছে। ওই আইনের আওতায় কোনো নতুন চালক গাড়ি চালানোর সময় টেক্সট মেসেজ (এসএমএস) করলে তার লাইসেন্স ১২০ দিনের জন্য স্থগিত করা হবে। একই চালক যদি লাইসেন্স ফিরে পাওয়ার ছয় মাসের মধ্যে একই অপরাধ করেন তাহলে তার লাইসেন্স কেড়ে নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নয়া বিধি অনুযায়ী সর্বোচ্চ গতিসীমা ২৫ মাইল শুধু সিটির জন্য। সিটির মধ্য দিয়ে চলে যাওয়া মহসড়কের গতিবেগে এ বিধির আওতায় আসবে না। ওইসব মহাসড়কে আগের মতোই গাড়ি চালানো যাবে।
সংশ্লিষ্টদের মতে, শুধু ট্রাফিক বিড়ম্বনা নয়; যানজট নিরসনের পাশাপাশি দুর্ঘটনা রোধে নতুন এই আইন কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, নিউইয়র্কে গত ১০ মাসে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে ২৪ জন। এছাড়াও গেলো বছর মারা যায় মোট ২৯১ জন। মূলত গত বছরের ডিসেম্বরে ৮ বছর বয়সী বাংলাদেশী শিশু নওশাত নাহিয়ানের মৃত্যুর পর তার অভিভাবক ও স্কুল শিক্ষার্থীদের দাবির মুখে মেয়র যে অঙ্গীকার করেছিলেন তারই বাস্তবায়ন হলো বলে মনে করছেন নগরবাসী। কুইন্সের একটি পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র নাহিয়ান গত বছরের ২০ ডিসেম্বর সকালে বড়বোনের সঙ্গে স্কুলে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিস্ট হয়ে মারা যায়। ওই ঘটনায় স্কুলে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা ক্ষুব্ধ হলে সিটি মেয়র তাদের আশ্বস্ত করেছিলেন গাড়ি দুর্ঘটনারোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
ট্যাক্সিচালকদের নিরাপত্তায় আইন : এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্যাক্সি চালকদের নিরাপত্তায় নতুন আইন করতে যাচ্ছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিল নিউইয়র্ক সিটি কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে পাস হয়েছে। চালকদের ওপর হামলা ঠেকাতে আন্দোলনের মুখে গেলো ২২ অক্টোবর নিউইয়র্ক সিটি কাউন্সিলে ‘দ্য ট্যাক্সি ড্রাইভার প্রটেকশন অ্যাক্ট’ বিলটি পাস হয়। যা এখন সিটি মেয়র বিল পি ব্লাসিয়োর সইয়ের অপেক্ষায়। তারপরই আইনে পরিণত হবে ট্যাক্সিচালকদের নিরাপত্তা বিষয়ক বিধান।
বিলে বলা আছে, ‘ট্যাক্সি চালকের ওপর হামলা হলে সর্বোচ্চ ২৫ বছরের কারাদ- ভোগ করতে হবে হামলাকারীকে। এছাড়াও সচেতনতা বাড়াতে আইনের বিষয়গুলো লেখা পোস্টার কিংবা স্টিকার নিউইয়র্ক শহরের বাস, রেলসহ গুরুত্বপূর্ণস্থানে লাগানোর বাধ্যবাধকতা রয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes