নিউইয়র্ক সিটির প্রাণ কেন্দ্রে আসসাফা ইসলামিক সেন্টার জামে মসজিদের নির্মানাধীন ভবণের ফান্ডরেজিং অনুষ্ঠানে প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা
ইউএসএ নিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির প্রাণ কেন্দ্রে ম্যানহাটানের ১৭২ এলেন স্ট্রিটে আসসাফা ইসলামিক সেন্টার জামে মসজিদের নির্মানাধীন ভবণের জন্য ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়েছে গত রোববার সন্ধ্যায়। এ ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠানে বাংলাদেশী সহ বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আসসাফা ইসলামিক সেন্টারের সভাপতি নুরুর রহমান এমডির সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতি লুৎফুর রহমান কাশেমীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ ত্বাকওয়ার ঈমাম শায়েখ ওসমান, শেখ কারী আহমেদ দিদার প্রমুখ।
বক্তারা মসজিদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রবাসীদের আরো আর্থিক সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া মোনাজাত করা হয়। দোওয়া-মোনাজাতে কামনা করা হয় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি। ফান্ডরেজিং এর আগে আসসাফা ইসলামিক সেন্টারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ম্যানহাটানের ১৭২ এলেন স্ট্রিটে আসসাফা ইসলামিক সেন্টার জামে মসজিদের নিজস্ব জায়গায় ভবণ নির্মানের কাজ প্রায় সম্পন্নের পথে। এ ভবণটির কাজ সম্পন্ন হলে এখানে প্রায় ৬ শ লোক এক সঙ্গে নামাজ আদায় করতে পারবে বলে কতৃপক্ষ জানিয়েছেন।
আসসাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারী মুফতি লুৎফুর রহমান কাশেমী জানান, ২০০৯ সালে ২.৪ মিলিয়ন ডলার প্রাক্কলিত ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবনের কাজ শুরু হয়। ভবন নির্মানের কাজ প্রায় সম্পন্ন হলেও এখাতে ঋন রয়েছে প্রায় হাফ মিলিয়া ডলার।
মুফতি লুৎফুর জানান, আসসাফা ইসলামিক সেন্টারের মসজিদ কমপ্লেক্স নির্মানের জন্য ৯ তলার ফাউন্ডেশন করা হলেও ৬ তলা ভবণ নির্মানের অনুমতি দেয় কতৃপক্ষ। অবশিষ্ট ৩ তলা নির্মানের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কতৃপক্ষের অনুমোদন পাওয়া মাত্রই অবশিষ্ট ৩ তলার কাজ শুরু করা হবে। এব্যাপারে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। বিস্তারিত : www.assafaislamiccenter.org
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!