নিউইর্য়কে প্রতিদিন ১২ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স সাসপেন্ড
বাংলা অক্ষর, নিউইর্য়ক :নিউইর্য়ক সিটির ট্যাক্সি ড্রাইভাররা দিনে একটানা ১২ ঘণ্টা এবং সপ্তাহে ৭২ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবে না- এই বিধান রেখে টিএলসি নতুন আইন চালু করতে যাচ্ছে। এ প্রসঙ্গে টিএলসি কমিশনার মিরা যোশী বলেছেন, নতুন আইনে একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টায় কোনো চালক ১২ ঘণ্টার বেশি ট্যাক্সি চালাতে পারবেন না। ট্যাক্সি বেজগুলোতে সেইভাবে নির্দেশ প্রদান করা হবে যাতে তারা ড্রাইভারদের জন্য স্ক্যুাজুয়েল করার সময় এই নিয়ম কঠোরভাবে মেনে চলে। এই নিয়ম ভঙ্গ করলে প্রথমবার ৭৫ ডলার ফাইন করা হবে। দ্বিতীয় বার করলে পেনাল্টিসহ ১৫ দিনের জন্য হ্যাক লাইসেন্স সাসপেন্ড করা হবে।
আগামী ২৩ জুন এই বিষয়ে টিএলসি শুনানির আয়োজন করবে।
জানা যায়, গত বছর ম্যানহাটানের আপার ওয়েস্ট সাইডে একজন ট্যাক্সি ড্রাইভার ৮৮ বছর বয়সী এক মহিলাকে আঘাত করলে তিনি মারা যান। পরে তদন্ত করে দেখা যায় ট্যাক্সির চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। কারণ তিনি ১৬ ঘণ্টা গাড়ি চালাতেন।
এদিকে এই প্রস্তাবের প্রেক্ষিতে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স বলেছে, ড্রাইভারদের জন্য সময় বেঁধে দেওয়া হলে সে ক্ষেত্রে ড্রাইভারদের ক্ষতিপুরণ দিতে হবে। এই প্রতিষ্ঠানের নেত্রী ভৈরবী দেশাই বলেন, কোনো ড্রাইভারই শখ করে দীর্ঘক্ষণ ট্যাক্সি চালান না। তারা অর্থনৈতিক সাচ্ছন্দ্যের জন্য চালান। ফলে এই নিয়মের কারণে কোনো ড্রাইভার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সে ক্ষেত্রে এই নিয়ম চালু হলে ড্রাইভারদের ক্ষতিপূরণ দিতে হবে । তিনি বলেন, এই বিষয়টিতে টিএলসিকে গুরুত্ব দিতে হবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!